আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ক্রিকেটের মোড়লগিরি হারাচ্ছে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

ক্রিকেটের মোড়লগিরি হারাচ্ছে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

একক কর্তৃত্ব হারাতে চলেছে ক্রিকেটবিশ্বের ৩ মোড়ল। এখন থেকে গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ‘বিগ থ্রি’ হিসেবে পরিচিত অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ‍ও ভারত সংগঠনটিতে তাদের একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারাচ্ছে। আইসিসিতে সুশাসন ও সদস্যদের স্বার্থ সংরক্ষণে বুধবার আইসিসির সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সামনে সংস্থাটির গঠনতন্ত্র ও প্রশাসনিক ক্ষমতায় ব্যাপক পরিবর্তন আসছে বলে জানা গেছে।

সংশোধন অনুযায়ী গঠনতন্ত্রে বলা হয়েছে, ২০১৬ সালের জুন মাস থেকে গোপন ব্যালটের মাধ্যমে সংস্থাটির চেয়ারম্যান নির্বাচিত হবে। এর মাধ্যমে তৎকালীন আইসিসি চেয়ারম্যান শ্রীনিবাসনের সময়ে নেওয়া পদক্ষেপগুলো রহিত করে তিন মোড়লের একক আধিপত্য বিস্তারের সুযোগ নষ্ট করা হলো।

পরিবর্তিত সংশোধনীতে বলা হয়েছে, আইসিসির আগামী নির্বাচন প্রতিষ্ঠানটির স্বতন্ত্র অডিট কমিটির চেয়ারম্যানের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে। নতুন নির্বাচিত চেয়ারম্যানের মেয়াদ হবে ২ বছর এবং নির্বাচিত হওয়ার পর কোনো সদস্য দেশের ক্রিকেট বোর্ডের সাথে থাকতে পারবেন না। চেয়ারম্যানে পদে নির্বাচনের যোগ্যতা হিসেবে অংশগ্রহণকারীকে বর্তমান বা সাবেক আইসিসির নির্বাহী পরিষদের সদস্য থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

এ সংশোধনির মাধ্যমে আইসিসির নির্বাহী কমিটি ও অর্থ কমিটিতে এখন থেকে ওই তিন মোড়লের প্রতিষ্ঠিত স্থায়ী সদস্য ক্ষমতা বাতিল করা হয়েছে। এ ছাড়া এর মাধ্যমে কমার্শিয়াল অবকাঠামোতেও পরিবর্তন বলে সংশোধনীতে উল্লেখ করা হয়েছে।

এদিকে সংশোধনী অগ্রগতিকল্পে আইসিসির বর্তমান চেয়ারম্যানকে প্রধান করে ৫ সদস্যের একটি স্টিয়ারিং কমিটিও গঠন করা হয়েছে। আগামী এপ্রিলে একটি সভার মাধ্যমে তারা সংশোধনীর বিষয়বস্তুগুলো এগিয়ে নিতে কার্যক্রম পরিচালনা করবেন। এ ছাড়া ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে এখন থেকে আইসিসির নির্বাহী কমিটির ৪টি সভার ১টি দুবাইয়ে এবং বাকি ৩টি অন্যান্য দেশে করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত