আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে তৃতীয় স্থানে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে তৃতীয় স্থানে বাংলাদেশ

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ। শনিবার শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়ে এ স্থান অর্জন করেছেন মেহদি হাসান মিরাজরা।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে স্থান নির্ধারণী ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। এদিন ৪৮ ওভার ৫ বলে সব উইকেট হারিয়ে শ্রীলঙ্কার স্কোর গিয়ে দাঁড়ায় ২১৪ রানে। ওপেনিং জুটিতে উশান পেরাইরা ও কামিন্ডু মেনডিস দলকে ভালোভাবেই এগিয়ে নিচ্ছিল। তাদের জুটি থেকে দলে রান আসে ১২ ওভারে ৬০। তবে ১২ ওভারের শেষ বলে বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজের বলে স্ট্যাম্পিং হয়ে সাজঘরে ফিরে যান পেরাইরা। আউট হওয়ার আগে তিনি সংগ্রহ করেছেন ৪৫ বলে ৩৪ রান।

এরপর ১৩তম ওভারের তৃতীয় বলে মিরাজই এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন মেনডিসকে। মিরাজের বলে ব্যাটিং অর্ডারে তিন নম্বরে নামা আভিস্কা ফার্নান্দোও ৪ রানে ফিরে যান। শ্রীলঙ্কার ওপেনিং ব্যাটসম্যানরা মিরাজের দাপটেই একে একে প্যাভিলিয়নের পথ ধরেন। এরপর চরিত আসালঙ্কাই দলের হাল ধরেন। তার ব্যাট থেকে আসা রানের সুবাদেই দলের স্কোর গিয়ে দাঁড়ায় ২১৪ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেছেন তিনি। এই ইনিংসে তার ছয়টি চার ও একটি ছয়ের মার ছিল।

বাংলাদেশ দলের হয়ে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ নিয়েছেন ৩টি উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন ও আবদুল হালিম। আর ১টি করে উইকেট নিয়েছেন মেহেদি হাসান রানা ও সালেহ আহমেদ শাওন।

জয়ের জন্য ২১৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ওপেনিং জুটির ধারাবাহিক ব্যর্থতা কিছুটা ঘুচানোর চেষ্টাও এদিন ব্যর্থ হয়। দলীয় ১ রানের জাকির হোসেনকে হারানোর পর জাকির আলীকে সাথে দলের হাল ধরেন জয়রাজ। তিনি ২৬ রানে আউট হয়ে গেলে জাকির আলী একপাশ আঁকড়ে রাখেন নটআউট থেকে। এরপর দলের হাল ধরে দলকে জয়ের পথে নিয়ে যান মিরাজ ও শান্ত।

দলের পক্ষে অধিনায়ক মিরাজ এদিন সর্বোচ্চ ৫৩ রান করে রান আউট হন। অন্যদিকে নাজমুল হাসান শান্তও ৪০ রান করে রান আউট হন।। এরপর সাইফুল হায়াত ২১, সাইফুদ্দিন ১৯ ও মোসাব্বেকের ১১ রানে সুবাদে শেষ পর্যন্ত ৪৯.৩ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। আর এই জয়ের ফলে টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করল তারা।

শেয়ার করুন

পাঠকের মতামত