আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সেরা মিরাজ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সেরা মিরাজ

লক্ষ্য ছিল দলকে শিরোপা জেতানো ও নিজে সেরা অলরাউন্ডার হওয়া। কিন্তু দুর্ভাগ্যবশত প্রথমটিতে সফল হননি। দ্বিতীয়টিতে ঠিকই সফল হয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।


আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে শিরোপা জেতার স্বপ্ন ভঙ্গ হলেও পুরো সিরিজে দারুণ অলরাউন্ডিং পারফরম্যান্স করার পুরস্কার পেয়েছেন মিরাজ। ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার উঠেছে তার হাতে।


ছয়টি ম্যাচ খেলে মেহেদী হাসান মিরাজ করেছেন ২৪২ রান। যার মধ্যে রয়েছে চারটি হাফ সেঞ্চুরি। বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী মিরাজ। ২৫৯ রান করে টাইগার যুবাদের মধ্যে সেরা নাজমুল হোসেন শান্ত।


বল হাতেও মেহেদী হাসান মিরাজ ছিলেন উজ্জ্বল। ছয় ম্যাচে ১২টি উইকেট নিয়েছেন তিনি। বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ১৩টি উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দীন।


রবিবার ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরস্কার গ্রহণের পর গণমাধ্যমের মুখোমুখি হন মিরাজ। বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। আরটিএনএনের পাঠকদের জন্যে তা দেওয়া হল:


প্রশ্ন: নিজের ব্যক্তিগত অর্জন বিষয়ে বলুন?

মিরাজ: এখানে ১৬টি দল খেলেছে। আর এখানে আমি সেরার পুরস্কার পেয়েছি। এটা শুধু আমার জন্য না; আমি বলবো এটা পুরো দেশের অর্জন। বিশ্বকাপের মতো আসরে ভালো খেলাটা অনেক আনন্দের ব্যাপার। পুরো বিশ্ব দেখেছে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে এবং প্রতিদিনই উন্নতি করেছে। এটা তাই খুব আনন্দের বিষয়।



প্রশ্ন: দলের সবাই আলাদা হয়ে গেলেন। সামনের চিন্তা কী?

মিরাজ: এখন তো অনূর্ধ্ব-১৯ পর্যায় শেষ করলাম। এখান আমার নিজের চিন্তা থাকবে শীর্ষ পর্যায়ের ক্রিকেট খেলা। সবার স্বপ্ন থাকে জাতীয় দলে খেলার স্বপ্ন থাকে। আমারও আছে। তবে জাতীয় দলে খেলার জন্য পরিপূর্ণ ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। আমার সামনে অনেক সময় আছে। এ সময়টা আমি কাজে লাগিয়ে পরিপূর্ণ হতে চাই। আমি নিজেকে আরো পরিপূর্ণ ক্রিকেটার হিসেবে দেখতে চাই।


প্রশ্ন: চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে কিভাবে মুল্যায়ণ করবেন?

মিরাজ : আমার কাছে যেটা মনে হয়, ওয়েস্ট ইন্ডিজ খুব ভালো দল। ওদের নিয়ে কেউ চিন্তা করেনি যে, ওরা ফাইনাল খেলবে, কাপ নিবে। এভাবে কেউ ভাবেনি। ওরা নিজেদের উপর বিশ্বাস ছিলো। ওরা মনে করতো ওরা ফাইনাল খেলার মতো দল। ওদের বিশ্বাসের কারণেই ওরা চ্যাম্পিয়ন হতে পেরেছে।


প্রশ্ন: সেরা অলরাউন্ডার নির্বাচিত হলেন। এখন তো দায়িত্ব আরো বেড়ে গেল?

মিরাজ : অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকে দেশের মানুষ আমাদের খেলা দেখেছে। আমার প্রতি সবাই প্রত্যাশা করছে। আমাদের এখন তাই আরো ভালো খেলতে হবে। আমি ব্যক্তিগতভাবে অনেক দূরে যেতে চাই। বাংলাদেশকে অনেক কিছু দিতে চাই।

শেয়ার করুন

পাঠকের মতামত