আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

শুধু ফুল দিয়ে নয়, মন থেকে বিশ্বাস করতে হবে: মাশরাফি

শুধু ফুল দিয়ে নয়, মন থেকে বিশ্বাস করতে হবে: মাশরাফি

ব্যাটে-বলে ঝড় তুলে দেশকে আনন্দে ভাসান তারা। বিশ্ব মানচিত্রে প্রতিনিধিত্ব করেন বাংলাদেশের হয়ে। বুক চিতিয়ে লড়েন চেনা-অচেনা, দুর্বল-শক্তিশালী যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে। তাই অনেকের সংজ্ঞাতে তারা একেকজন যোদ্ধা। এমন যোদ্ধা বাংলাদেশের ইতিহাসে আরো আছেন।

তবে তারা ব্যাটে-বলে লড়েননি। তারা লড়েছেন কালি, কলম, ব্যানার, ফেস্টুন আর ঝাঁঝাঁলো স্লোগান নিয়ে। ৬৪ বছর আগের সেই লড়াই ছিল ভাষার জন্য। একটাই দাবী- রাষ্ট্রভাষা বাংলা চাই। এমন দাবীর মুখে ঝরেছে অনেক রক্ত। রক্তাক্ত হয়েছে ঢাকার রাজপথ। তবু থামেনি লড়াই। অবশেষে প্রাণের মিনিময়ে মিলেছে প্রিয় বাংলা ভাষা।

এরপর সময় পাড়ি দিয়েছে অনেকটা পথ। কিন্তু সেইসব যোদ্ধারা আরো আজও অমর-চিরযৌবন। আর সেইসব যোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করলেন বাংলাদেশ ক্রিকেট দলের যোদ্ধারা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ শে ফেব্রুয়ারি আসতেই মাশরাফিবাহিনী ছুটে গেলো ভাষার জন্য প্রাণ উৎসর্গ করে যাওয়া শহীদদের সম্মান জানাতে।

সেনাপতি মাশরাফি বিন মুর্তজা অবশ্য শুধু এই একটি দিনেই পড়ে থাকছেন না। তার ভাবনাও শুধু ফুল দেয়া কেন্দ্রিক নয়। মিরপুর ন্যাশনাল বাংলা হাই স্কুলের শহীদ মিনারে ফুল দিতে গিয়ে মাশরাফি জানালেন শুধু ফুল দেয়া গুরুত্বপূর্ণ নয়, মনের থেকে বিশ্বাস করতে হবে।

তবে খেলার সাথে এই দিনটাকে মেলাচ্ছেন না তিনি, ‘এখানে খেলার সাথে আসলে কোনোই মিল নেই। খেলা একটা জিনিস আর পুরো জাতি আজ যে এক হয়ে যাচ্ছে, তবে ফুল দেয়াটাই শুধু যে গুরুত্বপূর্ণ সেটা নয়। মনের থেকে বিশ্বাস করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনেহয়। আমরা যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, সেটা যে ফুল দিয়ে শেষ হয়ে যাওয়ার চেয়ে মনের ভেতর থাকাটা বেশি গুরুত্বপূর্ণ।’

এশিয়া কাপকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। রোববারও ছিল অনুশীলন। তবে অনুশীলনের আগে ভাষা শহীদদের স্মরণ করেছেন মাশরাফিরা। এ নিয়ে বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক বলছেন, ‘অবশ্যই ভালো লাগছে। আর অবশ্যই এটা বাংলাদেশের জাতির জন্য বড়দিন। সেই জায়গা থেকেই অনুশীলনের আগে এসে শহীদ মিনারে ফুল দেয়া। আর এখন আমাদের কাজ হচ্ছে মাঠে নামা এবং সেরা সম্ভাব্য প্রস্তুতি নেয়া।’

স্বভাবতই মাশরাফিদের প্রথম পছন্দ বাংলা ভাষা। তবে ক্রিকেট খেলেন বলে ইংরেজিটা বলতেই হয়। এ নিয়ে মাশরাফি বলছেন, ‘ক্রিকেট এমন একটি খেলা যেখানে ইংরেজির প্রয়োগটা একটু বেশি থাকে। কিন্তু আমার কাছে মনেহয় আমরা যারা আছি, বাঙ্গালি আছি, বাংলা ভাষাটা সবার ভেতরেই থাকা উচিত। প্রথমে বাংলা ভাষাটাকেই প্রাধান্য দেয়া উচিত সবার। যেখানেই থাকি আমরা চাই বাংলা ভাষায় কথা বলতে। আমাদের প্রথম পছন্দ অবশ্যই বাংলা ভাষা।’

তবে ইংরেজি বলাটা বড় কিছু এমন মনে করেন না তিনি, ‘আমি মনে করি না যে ইংরেজি ভাষায় কথা বলা বিরাট ব্যাপার কিংবা ইংরেজি ভাষায় আমাকে কথা বলতেই হবে। বাংলা ভাষায় কথা বলতে পারা একজন বাঙ্গালি হিসেবে সবচেয়ে বড় আনন্দের। আমরা সেটাই বিশ্বাস করি। বিশেষ করে আমি।’

শেয়ার করুন

পাঠকের মতামত