আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

বাংলাদেশে ৯৮ উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ

বাংলাদেশে ৯৮ উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ

উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের কাজ অগ্রাধিকার ভিত্তিতে শুরু করার লক্ষ্যে প্রথম পর্যায়ে ৯৮টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৯৩ কোটি ৯৭ লাখ ১২ হাজার টাকা।

দশম জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৮তম বৈঠকে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল।  বৈঠকে কমিটি সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, মো. মাহবুব আলী, মো. নূরুল ইসলাম তালুকদার এবং বেগম আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী অংশগ্রহণ করেন।


১৭তম বৈঠকে গৃহীত সুপারিশসমূহের বাস্তবায়ন অগ্রগতি এবং যুব উন্নয়ন অধিদপ্তরের ন্যাশনাল সার্ভিস প্রকল্পের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় ।


যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক নির্মিত কোনো স্টেডিয়াম বা স্থাপনার কোনো পরিবর্তন বা সংস্কার করার প্রয়োজন হলে জেলা ক্রীড়া পরিষদ, জাতীয় ক্রীড়া পরিষদ ও মন্ত্রণালয় কর্তৃক অনুমতি নেয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয় ।


ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় মন্ত্রীপরিষদের দারিদ্র্য ম্যাপ মোতাবেক যেসব জেলার উপজেলা ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে বাস্তবায়নের উল্লেখ রয়েছে, এছাড়া আরো যেসব উপজেলা দারিদ্র সীমার নিচে সে সকল উপজেলাকে অন্তর্ভুক্ত করার বিষয়ে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে বিষয়টি মন্ত্রীপরিষদে উপস্থাপনের সুপারিশ করা হয় ।

 

যুব উন্নয়ন অধিদপ্তর থেকে যে সকল কর্মী প্রশিক্ষণ গ্রহণ করেছেন তাদের তালিকা ওয়েব সাইটে প্রকাশ এবং যুব উন্নয়ন নীতির সর্বশেষ অগ্রগতি কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপন করার বিষয়ে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয় ।


বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক, বিকেএসপির মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত