আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশের হার

এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশের হার

প্রত্যাশার ম্যাচের শুরুতে আশা জাগিয়েও ভারতের কাছে হেরে গেছে বাংলাদেশ। এশিয়া কাপের প্রথম ম্যাচে ধোনির দলের কাছে ৪৫ রানে হারে টাইগাররা।
২১ জীবন ফিরে পাওয়া রোহিত শর্মার ৫৫ বলে ৮৩ রানের ওপর ভর করে প্রথম ব্যাট করে বাংলাদেশকে ১৬৭ রানের টার্গেট দেয় ভারত। জবাবে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১২১ রান তুলতে সক্ষম হয় স্বাগতিকরা।

টাইগারদের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন ৮ ম্যাচ খেলা সৌম্য সরকার ও ৩ ম্যাচ খেলা মোহাম্মদ মিথুন। তবে, শুরুটা ভালো করতে পারেনি স্বাগতিকরা। ইনিংসের তৃতীয় ওভারে আশিষ নেহরা বোল্ড করেন ১ রান করা মোহাম্মদ মিথুনকে। পরের ওভারে সৌম্যকে ফিরিয়ে দেন জাসপ্রিত বুমরাহ। উইকেটের পেছনে ধোনির গ্লাভসবন্দি হওয়ার আগে সৌম্য ১৪ বলে ১১ রান করেন।

তৃতীয় ব্যাটসম্যান হয়ে বিদায় নেন ইমরুল কায়েস। দলীয় ১৫ রানে দুই উইকেট হারানোর পর রানের চাকা ঘোরান সাব্বির ও ইমরুল। তারা দু’জন স্কোরবোর্ডে আরও ৩৫ রান যোগ করেন। তবে, ইনিংসের দশম ওভারে অশ্বিনের বলে যুবরাজ সিংয়ের হাতে ধরা পড়েন ২৪ বলে ১৪ রান করা ইমরুল।

এরপর উইকেটে থেকে টাইগারদের টেনে নিতে থাকেন সেট ব্যাটসম্যান সাব্বির রহমান এবং সাকিব আল হাসান। তবে, ১৩তম ওভারে উইকেটের মাঝে পিছলে পড়ে রান আউট হন সাকিব আল হাসান (৩)। বিদায়ের আগে ২৩ রানের জুটি গড়েন সাব্বিরের সঙ্গে।

১৫তম ওভারে পান্ডের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন সাব্বির। ৩২ বলে দুটি করে চার ও ছক্কায় তিনি ৪৪ রান করেন।

১৭তম ওভারে নেহারা জোড়া আঘাত হানেন। ফিরিয়ে দেন মাহমুদুল্লাহ রিয়াদ (৭) ও মাশরাফিকে। পরপর দুই বলে দুটি উইকেট তুলে নিলেও হ্যাটট্রিক বঞ্চিত হন নেহারা।
শেষ দিকে মুশফিক ১৭ বলে ১৬ ও তাসকিন ১৫ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন। ভারতের হয়ে তিনটি উইকেট নেন নেহারা। আর একটি করে উইকেট পান বুমরাহ, পান্ডে ও অশ্বিন।

১৩তম ওভারে ক্রিজের মধ্যে সাব্বিরের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফেরেন সাকিব। এর তিন বল বাদেই ফেরেন সাব্বির।  হার্দিক পান্ডের বলে ঠিকঠাক টাইমিং করতে না পারলে বল সোজা ওপরে ওঠে যায়। তা সহজেই তালুবন্দী করেন উইকেটের পেছনে দাঁড়িয়ে থাকা ধোনি। তাদের বিদায়ে উইকেটে আছেন মাহামুদউল্লাহ এবং মুশফিকুর রহিম।

১০ ওভারের শেষ বলে ইমরুলকে ফিরিয়ে টাইগারদের জন্য জয়টা আরও কঠিন করে তোলেন রবিচন্দ্রন অশ্বিন। ফেরার আগে ইমরুল সাব্বিরের সঙ্গে ৩৫ রানের জুটি গড়েন।

দ্বিতীয় ওভারে আশিষ নেহেরার পর চতুর্থ ওভারে আঘাত হানেন জাসপ্রিত বুমরাহে। সৌম্যকে ফিরিয়ে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেন তিনি। ধোনির হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে সৌম্য সংগ্রহ করেন ১১ রান।

১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই মোহাম্মদ মিঠুন আলীর উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। আশিষ নেহেরার বলে বোল্ড হয়ে ফেরার আগে ৩ বল থেকে মিঠুন সংগ্রহ করেন ১ রান।

এর আগে শুরুটা ভালো করলেও ক্যাচ মিসের মহড়ায় শেষ পর্যন্ত ভারতকে আটকে রাখা যায়নি। ১১তম ওভারে তাসকিনের বলে পয়েন্টে রোহিত শর্মার ক্যাচ সাকিব ফেললে চূড়ান্ত বিপর্যয় ঘটান। প্রতিদানও দিতে সময় নেননি রোহিত। শেষ তিন বলে এক ছয় দুই চারে টাইগার ভক্তদের হতাশ করেন তিনি।
যেখানে ১৫ ওভারে ভারতের রান ছিলো ৯৭, তিন ওভার বাদে তা দাঁড়ায় ১৫০এ।

শুরুতেই ধাওয়ান, কোহলি-রায়নাকে ফিরিয়ে দলকে শুভ সূচনা এনে দেন আল-আমিন, মাশরাফি এবং মাহামুদউল্লাহ।

দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই ধাওয়ানের অন স্ট্যাম্প গুড়িয়ে দেন টাইগার এ পেসার। তার বিদায়ে রোহিত শর্মাকে সঙ্গ দিতে মাঠে এসে বেশিক্ষণ থিতু হতে পারেননি বিরাট কোহলি।
মাশরাফি বিন মর্তুজার শিকারে পরিনত হন তিনি। মাহামুদউল্লাহর হাতে মিড অফে ক্যাচ দিয়ে ফেরার আগে ১২ বল খেলে সংগ্রহ করেন ৮ রান।

অষ্টম ওভারের শেষ বলে ফ্লাইট মিস করলে সরাসরি বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন সুরেশ রায়না। বিপজ্জনক হয়ে ওঠার আগেই তাকে ফেরান মাহামুদউল্লাহ রিয়াদ।

বিপজ্জনক হয়ে ওঠা রোহিত-যুবরাজ জুটিতে ভাঙন ধরান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের বল তুলে মারতে গিয়ে সীমানার কাছে সৌম্য সরকারের তালু বন্দী হন যুবি।

শেষ ওভারে ৫৫ বলে ৮৩ রান করা রোহিত এবং হার্দিক পান্ডেকে ফিরিয়ে ভারতীয়দের রানের চাকা কিছুটা আটকে দেন আল আমিন।


শেয়ার করুন

পাঠকের মতামত