আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

বাংলাদেশ থেকে আমিরাতে সরে গেলো বিশ্বকাপ

বাংলাদেশ থেকে আমিরাতে সরে গেলো বিশ্বকাপ

ছবি: এলএবাংলাটাইমস

আগামী অক্টোবরে বাংলাদেশে হওয়ার কথা ছিল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য শেষ পর্যন্ত বিশ্বকাপের আয়োজক মর্যাদা হারালো বাংলাদেশ। মঙ্গলবার আইসিসির ভার্চুয়াল বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়েছে। আইসিসি এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলনে সরকার পতনের পর গত দুই সপ্তাহ ধরেই বাংলাদেশের অবস্থা অস্থিতিশীল। ফলে নিরপেক্ষ ভেন্যু হিসেবে আইসিসি বিকল্পের কথা ভাবছিল। সম্ভাব্য ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাত ছাড়াও জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার নাম এসেছিল। আনুষ্ঠানিক ঘোষণায় আরব আমিরাতকেই ভেন্যু হিসেবে চূড়ান্ত করেছে আইসিসি।

বোর্ড মিটিংয়ে যোগ দেওয়া সদস্যদের মতে, বাংলাদেশের এই পরিস্থিতিতে সেখানে বৈশ্বিক ইভেন্ট আয়োজন করা সম্ভব নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এ ব্যাপারে সম্মতি জানিয়েছে। তবে বাংলাদেশে এই প্রতিযোগিতা না হলেও এই ইভেন্টের আনুষ্ঠানিক আয়োজক হিসেবে তারাই থাকবে।

বিশ্বকাপ দেশের মাটিতে রেখে দিতে জোর চেষ্টা চালিয়েছিল বাংলাদেশ। অন্তর্বর্তী সরকার আন্তরিক হলেও সমস্যা অন্য জায়গায়। অস্ট্রেলিয়াসহ বেশ কিছু অংশগ্রহণকারী দেশের সরকার বাংলাদেশ ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে। এই বিষয়টির সমাধান করাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বর্তমান পরিস্থিতিতে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো দলগুলো বাংলাদেশ সফর করতে আগ্রহী ছিল না। যার কারণেই শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে সরে গেলো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।

গত কয়েক বছরে ক্রিকেটের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে আরব আমিরাত। ২০২১ সালের ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপসহ বেশ কিছু কোয়ালিফায়ার টুর্নামেন্ট তারা সফলভাবে আয়োজন করেছে। বিশ্বমানের সুযোগ-সুবিধা ও অবকাঠামোগত কারণে আমিরাতকেই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু হিসেবে চূড়ান্ত করলো আইসিসি।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত