আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

ওয়ানডেতে সাত নম্বরেই থাকল বাংলাদেশ

ওয়ানডেতে সাত নম্বরেই থাকল বাংলাদেশ

বার্ষিক হালনাগাদের পর আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে মাত্র ১ রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। ফলে আগের মতোই মাশরাফি বিন মর্তুজার দল আছে সাত নম্বরে।

এর আগে আইসিসির সভা থেকে ফিরে গত ২৫ এপ্রিল দুপুরে বিসিবি প্রধান নাজমুল হাসান সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন, ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের পাঁচে উঠেছে বাংলাদেশ। এটিকে বলেছিলেন দেশের ক্রিকেট ইতিহাসের বড় অর্জন।
কিন্তু সেদিনই জানা যায় যে নাজমুল হাসানের তথ্য সঠিক ছিল না। সাত নম্বরেই থাকছে বাংলাদেশ।
হালনাগাদ হওয়ার পরে ১ পয়েন্ট বাড়ায় র‌্যাঙ্কিংয়ের সাত নম্বরেই থাকছে মাশরাফিরা।

তবে বদল হয়েছে বাংলাদেশের নিচের দুটি জায়গায়। আট থেকে নয়ে নেমে গেছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ উঠে এসেছে আটে। র‌্যাঙ্কিংয়ের চূড়ার দিকেও আসেনি পরিবর্তন। দুই পয়েন্ট কমলেও শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
দুইয়ে আছে বিশ্বকাপের রানার্স আপ নিউজিল্যান্ড। ভারতকে চারে নামিয়ে তিনে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের চেয়ে পিছিয়ে তারা মাত্র ১ পয়েন্টে।
বার্ষিক হালনাগাদের পর আইসিসি টি-টোয়েন্টি র্যায়ঙ্কিংয়েও অবস্থানের নড়চড় হয়নি বাংলাদেশের। বাড়েনি বা কমেনি রেটিং পয়েন্টও। আগের মতো আফগানিস্তানের পেছনে থেকে বাংলাদেশ আছে ১০ নম্বরে। রেটিং পয়েন্টও থমকে আছে ৭৪-এ। আফগানিস্তানের রেটিং পয়েন্ট কমে যাওয়ায় অবশ্য কমেছে বাংলাদেশে সঙ্গে ব্যবধান, এখন তা ৪ পয়েন্ট।

ভারতে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ড উতরালেও সুপার টেন পর্বে সব ম্যাচ হেরেছে বাংলাদেশ। অন্য দিকে আফগানিস্তান সুপার টেনে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে, পরে যারা জিতেছে শিরোপা। র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ অবশ্য দুঃসংবাদ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে, দারুণ সুখবর বয়ে এনেছে নিউজিল্যান্ডের জন্য।
দুই ধাপ এগিয়ে প্রথমবারের মত টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে কিউইরা। শীর্ষস্থান থেকে ভারত নেমে গেছে দুইয়ে।
হালনাগাদে নিউজিল্যান্ডের বেড়েছে ১২ পয়েন্ট, ভারতের ৬। দুই দলেরই পয়েন্ট ১৩২। তবে ভগ্নাংশের হিসেবে +০.২১ পয়েন্টে এগিয়ে নিউজিল্যান্ড।
বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ দুই থেকে নেমে গেছে তিন নম্বরে। এবারের হালনাগাদে কাটা পড়েছে ২০১২-১৩ মৌসুম। বিবেচনার বাইরে চলে গেছে ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ, যেটিতেও চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এবারের হালনাগাদে তাদের অবনমনের কারণ সেটিই।

শেয়ার করুন

পাঠকের মতামত