আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

সাবেক ফুটবলার হলেন জর্জিয়ার প্রেসিডেন্ট

সাবেক ফুটবলার হলেন জর্জিয়ার প্রেসিডেন্ট

ম্যানচেস্টার সিটির সাবেক ফুটবলার মিখাইল কাভেলাশভিলিকে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছে জর্জিয়ার পার্লামেন্ট। ক্ষমতাসীন জোটের এই সদস্য ইউরোপীয় ইউনিয়নের বিরোধী এবং রাশিয়াপন্থী মনোভাবের জন্য পরিচিত বলে জানা গেছে।


পার্লামেন্টে কাভেলাশভিলির প্রেসিডেন্ট প্রার্থিতা ৩০০ জন আইনপ্রণেতার মধ্যে ২২৪ জন সমর্থন করেছেন। ৫৩ বছর বয়সী এই প্রার্থীই একমাত্র প্রার্থী হিসেবে বিবেচিত হয়েছেন।



জর্জিয়া একটি সংসদীয় প্রজাতন্ত্র। সেখানে নির্বাহী ক্ষমতা পরিচালনা করেন প্রধানমন্ত্রী। প্রেসিডেন্টের ভূমিকা মূলত আনুষ্ঠানিক।


এদিকে কাভেলাশভিলি নির্বাচিত হওয়ার পর জর্জিয়া ও ইউরোপীয় ইউনিয়নের পতাকা নিয়ে বিক্ষোভকারীদের রাজধানীর কেন্দ্রস্থলে জড়ো সমাবেশ করতে দেখা যায়। তাদের স্লোগান দিতে শোনা যায়, 'সালোম। সালোম।' এটি জর্জিয়ার বিদায়ী পশ্চিমাপন্থী প্রেসিডেন্ট সালোম জোরাবিচভিলির নাম।

 

জোরাবিচভিলি এই সপ্তাহের শুরুতে রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনালকে বলেছিলেন, সোমবার আনুষ্ঠানিকভাবে তার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও রাষ্ট্রপতি প্রাসাদ ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছা তার নেই। তিনি বলেন, যখন নির্বাচনের মাধ্যমে বৈধভাবে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন, তখন আমি সানন্দে আমার আসনটি তার কাছে ছেড়ে দেব।

এই প্রথমবারের মতো জর্জিয়ার প্রেসিডেন্ট জনপ্রিয় ভোটের পরিবর্তে এমপিদের দ্বারা নির্বাচিত হচ্ছেন।

 

২০২২ সালের গ্রীষ্মে নবগঠিত পিপলস পার্টিতে যোগ দেওয়ার আগে কাভেলাশভিলি জর্জিয়ান ড্রিমের সদস্য ছিলেন। বর্তমানে পার্লামেন্টে আটটি আসন পাওয়া দলটি ক্ষমতাসীন জোটের শরীক।

রাজনীতিবিদ হওয়ার আগে কাভেলাশভিলি একজন ফুটবলার হিসাবে সফল ক্যারিয়ার পার করে এসেছেন। তিনি ম্যানচেস্টার সিটি, দিনামো তিবিলিসি, স্পার্তাক ভ্লাদিকাকজ এবং বাসেল এবং জুরিখের গ্রাসহোপার্সসহ বেশ কয়েকটি ক্লাবের হয়ে খেলেছেন। ক্যারিয়ারে মোট ১৬৬ গোল করেছেন তিনি। জর্জিয়ার জাতীয় দলের হয়ে ৪৬টি ম্যাচ খেলে ৯টি গোল করেছেন এই স্ট্রাইকার।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত