আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

আইসিসি ইচ্ছা করেই ভারত-পাকিস্তানকে এক গ্রুপে রাখছে!

আইসিসি ইচ্ছা করেই ভারত-পাকিস্তানকে এক গ্রুপে রাখছে!

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই অন্যরকম আকর্ষণ। ক্রিকেটমঞ্চে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর খেলা উত্তাপ ছড়ায় গোটা ক্রিকেট দুনিয়ায়।
ভারত-পাকিস্তানকে নিয়ে অনেকদিন হলো দ্বিপাক্ষিক কোনও সিরিজ আয়োজন হয় না। রাজনৈতিক কারণেই হোক আর অন্য কারণেই হোক।
তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) গত কয়েকটি বড় আসরে ভারত-পাকিস্তানের ম্যাচ দেখতে পেরেছে ক্রিকেট ভক্তরা।
আর দর্শকদের মাঝে ক্রিকেট উদ্দীপনা ছড়িয়ে দিতে আইসিসি ইচ্ছা করেই বড় বড় আসরগুলোতে একইগ্রুপে রাখে ভারত এবং পাকিস্তানকে।
সর্বশেষ ভারতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপসহ ৫টি বড় টুর্নামেন্টে একই গ্রুপে পড়েছে ভারত-পাকিস্তান।
বুধবার বিকাল ৪টায় ইংল্যান্ডের ওভালের মেট্রোপলিটন ক্লাবে আইসিসির এক সংবাদ সম্মেলনে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচি ঘোষণা করা হয়।
২০১৭ সালের ১ জুন থেকে ১৮ জুন ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের অষ্টম আসর।
সেখানেও একইগ্রুপে রয়েছে ভারত-পাকিস্তান। আগামী চ্যাম্পিয়ন ট্রফিতে 'বি' গ্রুপে রয়েছে ভারত-পাকিস্তান। ৪ জুন এজবাস্টনে ভারত-পাকিস্তান একে অপরের মুখোমুখি হবে।
ভারত-পাকিস্তান বার বার একই গ্রুপে পড়ার বিষয়ে আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন দ্য টেলিগ্রাফকে বলেছেন, আমাদের টুর্নামেন্টগুলোতে ভারত-পাকিস্তান ম্যাচ রাখার চেষ্টা করি। এ বিষয়ে কোনও সন্দেহ নেই। আইসিসির দৃষ্টিকোণ থেকেও এটা অনেক গুরুত্বপূর্ণ। সমর্থকরাও এই ধরনের বড় ম্যাচ আশা করে।
ভারত-পাকিস্তান ম্যাচে টিভি দর্শকসংখ্যা মাঝে মাঝে ১০০ কোটিও ছাড়িয়ে যায়। তাই টি২০ বিশ্বকাপ থেকে শুরু করে এ ধরনের বড় আয়োজনে একই গ্রুপে রাখা হয় ভারত-পাকিস্তানকে।
তবে এভাবে গ্রুপ তৈরি করলে টুর্নামেন্টের ওপর কোনও নেতিবাচক প্রভাব পড়ে না বলেই দাবি করেন রিচার্ডসন।
প্রসঙ্গত, ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ভক্তদের মাঝে অন্যরকম আগ্রহ থাকে। তবে আইসিসির আয়োজিত কোনও বড় টুর্নামেন্টেই ভারতকে হারাতে পারেনি পাকিস্তান।

শেয়ার করুন

পাঠকের মতামত