আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

স্ত্রীর সঙ্গে সংসার করার শর্তে ৫৪ স্বামীকে জেল থেকে মুক্তি

স্ত্রীর সঙ্গে সংসার করার শর্তে ৫৪ স্বামীকে জেল থেকে মুক্তি

স্বামী-স্ত্রীদের মধ্যে কলহ ও যৌতুকসহ বিভিন্ন নির্যাতনের ৬৫ টি মামলায় ৫৪ জন স্বামীকে তাদের স্ত্রীদের নিয়ে সংসার করার নির্দেশনা দিয়ে মুক্তি দিয়েছেন আদালত। অন্যদিকে একই অভিযোগে আরও ১১টি মামলায় ১১ জনকে দেড় বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।
 
সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এ রায় দেন সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন।

রায়ে যৌতুক ও নারী নির্যাতন মামলা থেকে ৫৪ জন স্বামী অব্যাহতি দিয়ে স্বাভাবিকভাবে সংসার করার সুযোগ দেন আদালত। মামলার হয়রানি ও সংসার এবং দম্পতিদের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই পদক্ষেপ নেয়া হয় বলে জানান আদালত।

আদালত সূত্রে জানা যায়, প্রথমে তাদের স্বামীদের ভাল হওয়ার জন্য সুযোগ দেওয়া হয়, পরে দুই পক্ষের মধ্যে আপস মিমাংসা করে আজ সোমবার দুপুরে ফুল ও চকলেট দিয়ে স্বামী স্ত্রীদের এক সাথে সংসার করার নির্দেশনা প্রদান করেন আদালত।  

অন্যদিকে আরও ১১টি পরিবার একিভূত করতে সক্ষম না হওয়ায় ও নির্যাতিত স্ত্রী  ও তাদের সাক্ষীরা স্বামীর বিরুদ্ধে স্বাক্ষী দেওয়া এবং তা প্রমানিত হওয়ায় ১১ জনকে দেড় বছর করে কারাদণ্ড দেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন, নূরুল ইসলাম, মো.শামীম, নজরুল ইসলাম, শাহেদ চৌধুরী, রকিবুল ইসলাম, ইমরান আহমদ, আল-আমিন, মো.সোহেল মিয়া, আল-আমিন, মইন উদ্দিন, রিপন মিয়া।

স্বামীর বিরুদ্ধে ২০১৯ সালে নির্যাতন মামলা করেন দোয়ারাবাজার উপজেলার মামুনপুর গ্রামের মিনারা বেগম। তবে স্বামী তার ভুল বুঝতে পারায় ও আদালত পুনরায় সুযোগ দেওয়া তিনি খুশি। তিনি বলেন, আমি রায়ে খুশি, আদালত আমরার ভবিষ্যতের চিন্তা করিয়া আমরা দুইজনরে এক করিয়া দিসোইন আমরা খুশি।

তার স্বামী সমুজ আলী বলেন, আদালত আমারে সুযোগ দিসোইন সংসার করার লাগি আমরারে ফুল দিসোইন চকলেট দিসোইন আমরা আদালতের কথা মানিয়া চলমু সুখে শান্তিতে সংসার করুম।  

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি নান্টু রায় বলেন, এটি একটি যুগান্তকারি রায়। এর আগেও ৪৭ টি মামলার একই ভাবে দেন আদালত। এই রকম রায়ে আদালতে মামলা জট কমবে এবং মানুষ আদালতে ঘন ঘন হাজিরা দেয়া থেকে রক্ষা পাবে। এই রকম ভাবে দ্রুত মামলার রায় হলে বিচার প্রার্থী ও আইনজীবীদের জন্য ভাল দিক।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

শেয়ার করুন

পাঠকের মতামত