আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

স্ফটিকে সংরক্ষণ করে রাখা হচ্ছে মানুষের সব তথ্য

স্ফটিকে সংরক্ষণ করে রাখা হচ্ছে মানুষের সব তথ্য

ছবিঃ এলএবাংলাটাইমস

মানুষ ভবিষ্যতে বিলুপ্তির দ্বারপ্রান্তে চলে যেতে পারে। ভবিষ্যতে মানুষকে বিলুপ্তির হাত থেকে ফিরিয়ে আনার নীলনকশা হিসেবে মানুষের জিনগত সব তথ্য একটি স্ফটিকে সংরক্ষণ করে রাখা হচ্ছে। সিএনএন জানিয়েছে, যুক্তরাজ্যের বিজ্ঞানীরা মানুষের পুরো জিনোমকে একটি ‘৫ডি মেমোরি ক্রিস্টালে’ সংরক্ষণ করেছেন। জিনোম হলো একটি জীবের জিনগত তথ্যের একটি পূর্ণাঙ্গ সেট। একটি জিনোমে জীবন সৃষ্টির এবং তা বজায় রাখার জন্য বংশগত নির্দেশাবলির পাশাপাশি প্রজননের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলি অন্তর্ভুক্ত থাকে।

মেমোরি ক্রিস্টাল হচ্ছে তথ্য সংরক্ষণের উপযোগী বিশেষ ধরনের স্ফটিক। এটি তৈরি করেছেন যুক্তরাজ্যের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের অপ্টোইলেকট্রনিকস রিসার্চ সেন্টারের একদল গবেষক। তাঁরা দাবি করেছেন, এ স্ফটিকে বিলুপ্তির মুখে থাকা উদ্ভিদ ও প্রাণীর বিভিন্ন প্রজাতির তথ্যও সংরক্ষণ করে রাখা সম্ভব।

সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাঁদের তৈরি স্ফটিকে ৩৬০ টেরাবাইট তথ্য কয়েক শ কোটি বছর সংরক্ষণ করে রাখা সম্ভব। এই স্ফটিক চরম প্রতিকূল পরিবেশ সহ্য করেও টিকে থাকতে পারে। এতে তীব্র ঠান্ডা, আগুন, তীব্র চাপ, মহাজাগতিক তেজস্ক্রিয়তা ও এক হাজার ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপও সহ্য করতে পারে। ২০১৪ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে এই স্ফটিককে সবচেয়ে টেকসই ডিজিটাল তথ্য সংরক্ষণের উপাদানের স্বীকৃতি দেওয়া হয়।

গবেষকেরা একে ৫ডি বলার কারণ হচ্ছে, স্ফটিকে যেভাবে তথ্য সংরক্ষণ করে রাখা হচ্ছে, তা ন্যানো অবকাঠামোয় পাঁচটি ভিন্ন মাত্রায় অনুবাদ করা সম্ভব।

অপ্টোইলেকট্রনিকসের অধ্যাপক পিটার কাজানস্কি বলেন, ৫ডি মেমোরি ক্রিস্টাল অন্য গবেষকদের জন্য জিনোমিক তথ্যের একটি চিরন্তন ভান্ডার তৈরি করার সম্ভাবনা তৈরি করেছে। এতে ভবিষ্যতে উদ্ভিদ এবং প্রাণীর মতো জটিল জীবগুলোর তথ্যও রাখা সম্ভব।

এখন গবেষকদের ঠিক করতে হবে ভবিষ্যতে কে বা কারা এসব তথ্য উদ্ধার করবে। গবেষকদের মতে, যেকোনো বুদ্ধিমত্তাসম্পন্ন প্রাণী বা যন্ত্র ভবিষ্যতে এ তথ্য উদ্ধার করতে সক্ষম হবে। তবে এর কোনো সূত্র গবেষকদের কাছে নেই। তবে যে কেউ এটা খুঁজে পাক না কেন, তার জন্য একটি দৃশ্যমান চাবি হিসেবে এটি কাজ করবে। এ স্ফটিক থেকে এতে কী ধরনের তথ্য আছে, তা বুঝতে পারবে। মানবতথ্য যুক্ত স্ফটিকটি অস্ট্রিয়ার একটি গুহায় মেমোরি অব ম্যানকাউন্ড সংগ্রহশালায় রাখা হচ্ছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত