আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

দৃষ্টি যতদূর যায় শুধু মেঘ আর মেঘ

দৃষ্টি যতদূর যায় শুধু মেঘ আর মেঘ

দৃষ্টি যতদূর যায় শুধু মেঘ আর মেঘ। যেন সবুজের গায়ে সাদা চাদর। সাদা আর সবুজের অপূর্ব মিতালি। প্রকৃতির অপরূপ মায়াবী এই সৌন্দর্য যে কারও চোখ ধাঁধিয়ে দেবে। বলছি, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান সাজেক ভ্যালির কথা। উঁচু পাহাড়, মেঘের মাঝে রাস্তা আর সবুজের সমারোহ মুগ্ধ করে সবাইকে। আর সাজেকে সূর্যোদয় দেখার অনুভূতি কখনো ভুলা যায় না। সূর্যোদয়ের সঙ্গেই শুরু হয় মেঘ পাহাড়ের লুকোচুরি খেলা। এছাড়াও সাজেকে দেখার মতো স্থানগুলোর মধ্যে রয়েছে- রুইলুই পাড়া, হেলিপ্যাড, কংলাকপাড়া ইত্যাদি।

রাঙামা‌টি জেলার সাজেক ইউনিয়নটি ‘সাজেক ভ্যালি’ নামেই পরিচিত। যার আয়তন ৭০২ বর্গমাইল। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা ১ হাজার ৮০০ ফুট। সাজেক রাঙামাটিতে পড়লেও যাওয়া সহজ খাগড়াছড়ি দিয়ে। খাগড়াছ‌ড়ি জেলার শাপলা চত্বরে গেলেই দেখা মিলে সা‌রি সা‌রি জিপ, চান্দের গাড়ি, সিএন‌জিচালিত অটোরিকশার। সাজেকে যাওয়া-আসার জন্য এসব বাহন ভাড়া হয় এক দিন বা দুই দিনের চুক্তিতে। খাগড়াছড়ি থেকে গাড়ি গিয়ে থামবে বাঘাইহাট। সকাল ও দুপুরে দুই টাইমে সেখান থেকে সাজেকের উদ্দেশে পর্যটক বহনকারী গাড়িগুলো রওনা দেয়। নিরাপত্তা নিশ্চিতে গাড়িবহরের সামনে ও পেছনে থাকে সেনাবাহিনীর জিপ। আর এখান থেকেই শুরু সাজেক অভিমুখে স্বপ্নযাত্রা।

 

মেঘে ঢেকে গেছে পাহাড়


এই পথ কখনও উঁচু, আবার নিচু। সবুজ পাহাড়ের মাঝে আঁকাবাঁকা রাস্তা। যাওয়া পথে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে হাসিমুখে হাত নাড়িয়ে অভিনন্দন জানাবে পাহাড়ি শিশুরা। সবশেষে খাড়া একটি রাস্তা পার হতে হবে। পাহাড়ের খাড়া এই অংশের ওপর উঠলেই সাজেক ভ্যালি। রাস্তার দু’পাশে সারি সারি হোটেল, কটেজ, রিসোর্ট ও রেস্তোরাঁ। সাজেকের এ জায়গাকে বলা হয় রুইলুই পাড়া।

সাজেকের পূর্বে ভারতের মিজোরাম, পশ্চিমে বাংলাদেশের দীঘিনালা। পূর্ব ও পশ্চিমমুখী উভয় পাশ থেকেই সামনে যত দূর চোখ যায় সবুজ পাহাড়ের দেখা মিলবে। মিজোরামের দিক থেকে দেখা যায় সূর্যোদয়, পশ্চিমে মানে দীঘিনালার দিকে মিলে সূর্যাস্তের দৃশ্য। সেখানের ভোরের দৃশ্য দেখলে মনে হয়- সাদা মেঘের চাদরে ঢেকে গেছে পাহাড়। সূর্য ওপর দিকে উঠার সঙ্গে সঙ্গে মেঘ থেকে উঁকি দেয় পাহাড়।


সাজেকের পশ্চিম দিক থেকে দীঘিনালার দৃশ্য


অন্যদিকে রুইলুই পাড়ায় রয়েছে গাছের ওপর বাড়ি বা গাছবাড়ি। লুসাইদের রাজার বাড়ি, সাধারণ বাড়িঘর, তৈজসপত্র সবকিছুই রয়েছে। এর একটু সামনে এগিয়ে গেলে হেলিপ্যাড। এটি পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। সাজেকে এই জায়গা থেকে একসঙ্গে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। আর সঙ্গে পাহাড় আর মেঘের লুকোচুরি তো রয়েছেই। 

 

কংলাক পাহাড়ের চূড়ার দৃশ্য 

সাজেকের শেষ গ্রাম ও সবচেয়ে উঁচু জায়গা কংলাকপাড়া। যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় ১৮০০ ফুট। কংলাক পাহাড়ের পাদদেশ থেকে হাঁটতে হাঁটতে চূড়ার অংশে গেলে শীতল বাতাসে দূর হয়ে যায় সব ক্লান্তি। আশপাশের পাহাড় এবং ঘরবাড়িগুলো দেখলে মন ছুঁয়ে যায়। আর পাহাড়ের চূড়ায় দাঁড়ালে মনে হয়, যেন মেঘের ভেলায় ভাসছি। এখান থেকে ভোরের সূর্যোদয় ওবিকেলে সূর্যাস্ত দুটোই উপভোগ করা যায়। 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত