আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

যুুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা, কর্মসংস্থান ও আবাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

যুুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা, কর্মসংস্থান ও আবাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও অ্যাডমিশন ডট এসির যৌথ আয়োজনে ‘যুুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা, কর্মসংস্থান ও আবাসন’ শীর্ষক এক সেমিনার আজ সোমবার (১৭ জানুয়ারি) ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের ৭১ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের আইগ্লোবাল ইউনিভার্সিটির আচার্য প্রকৌশলী আবুবকর হানিপ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সির্টিও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. তৌহিদ ভূঁইয়া ও এডমিশন ডট এসি’র প্রধান নির্বাহী কাজী মেজবাউর রহমান মিশু।

প্রকৌশলী আবুবকর হানিপ বলেন, বাংলাদেশ থেকে প্রতিবছর অন্তত ২০ লাখ গ্রাজুয়েট বের হয়। কিন্তু সবাই চাকরি পায় না। কারণ দেশে এত চাকরি নেই । ফলে বিদেশের দিকে নজর দিতে হয়। এখন প্রচুর বাংলাদেশী শিক্ষার্থী বিদেশে পড়াশোনা করতে যায় এবং সেখানেই চাকরি নিয়ে স্থায়ীভাবে থেকে যাওয়ার চেষ্টা করে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র একটি প্রথম পছন্দের দেশ।
প্রকৌশলী আবুবকর হানিপ বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আইগ্লোবাল ইউনিভার্সিটি বিভিন্নভাবে কাজ করছে। তাদের জন্য ৩০% থেকে শুরু করে ১০০% পর্যন্ত বৃত্তির ব্যবস্থা রেখেছে। আমরা চাই বাংলাদেশের মেধাবী তরুণরা বিশে^র বুকে বাংলাদেশকে তুলে ধরুক। আমাদের পাশের দেশ ভারতের সুন্দর পিচাই, সত্য নাদেলা, পরাগ আগরওয়াল থেকে শুরু করে অন্তত ২৫জন সিইও হয়েছেন বিশে^র প্রখ্যাত প্রতিষ্ঠানগুলোর। সেখানে বাংলাদেশের সংখ্যা খুবই সামান্য। আমরা বাংলাদেশের তরুণদেরকে দক্ষ হিসেবে গড়ে তুলতে চাই।

মোহাম্মদ নূরুজ্জামান তাঁর স্বাগত বক্তৃতায় বলেন, বিশে^র সবচেয়ে উন্নত দেশ আমেরিকায় উচ্চশিক্ষা ও সেটেল হওয়ার স্বপ্ন প্রায় সবাই দেখে। কিন্তু কীভাবে যাওয়া যায়, প্রক্রিয়া কী এসব ব্যাপারে অনেক সময় সঠিক দিক নির্দেশনা পায় না। আজকের সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীরা সঠিক দিকনির্দেশনা পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা উচ্চশিক্ষার জন্য আমেরিকায় যাবে এবং নিজেকে দক্ষ ও শিক্ষিতরুপে পড়ে তুলে বাংলাদেশের সেবায় নিজের মেধাকে কাজে লাগাবে। তোমাদের হাত ধরেই বাংলাদেশ বিশে^র বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।

ড. তৌহিদ ভূঁইয়া বলেন, আমেরিকায় উচ্চশিক্ষার জন্য প্রয়োজন হয় রেজাল্ট, আইইএলটিএস এবং টিউশন ফি। ভালো রেজাল্ট না থাকলে স্কলারশিপ পাওয়া যায় না। আর স্কলারশিপ না পেলে শিক্ষব্যায় বহন করা কঠিন হয়ে যায়। কারণ আমেরিকায় টিউশন ফি অনেক বেশি। এসব ব্যাপারে আইগ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য অনেক সুযোগ সুবিধা তৈরি করেছে। আজকের সেমিনার থেকে শিক্ষার্থীরা সেসব ব্যাপারে বিস্তারিত জানতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বক্তৃতা শেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আলোচকরা।

ক্যাপশনঃ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও অ্যাডমিশন ডট এসির যৌথ আয়োজনে ‘যুুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা, কর্মসংস্থান ও আবাসন’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখছেন যুক্তরাষ্ট্রের আইগ্লোবাল ইউনিভার্সিটির আচার্য প্রকৌশলী আবুবকর হানিপ। পাশে রয়েছেন ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সির্টির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. তৌহিদ ভূঁইয়া  ও এডমিশন ডট এসি’র  প্রধান নিবার্হী কাজী মেজবাউর রহমান মিশু।

এলএবাংলাটাইমস/এলআরটি/ওয়াই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত