আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

বঙ্গবন্ধুর খুনিদের ফেরৎ পাঠানো ও রোহিঙ্গা সমস্যা সমাধানের দাবীতে নিউইয়র্কে মানবন্ধন

বঙ্গবন্ধুর খুনিদের ফেরৎ পাঠানো ও রোহিঙ্গা সমস্যা সমাধানের দাবীতে নিউইয়র্কে মানবন্ধন

নিউইয়ক ১১ সেপ্টেম্বর, বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির দণ্ড নিয়ে বিদেশে পালিয়ে থাকা ছয় আসামিদের দেশে ফিরিয়ে নিয়ে দণ্ড কার্যকর করা  ও রোহিঙ্গা সমস্যার সমাধানের দাবীতে নিউইয়কে প্রচন্ড ঝড়-বৃস্টি উপেক্ষা করে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও  আওয়ামীলীগ পরিবার মানবন্ধন করে। মানবন্ধনে  উল্লেখ করা হয়- ১৯৭৫ সালের ১৫ আগস্ট সৈনিকের হাতে সপরিবারে হত্যার শিকার হন বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান। দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা ওই সময় দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান। সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড মামলায়  মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ জনের মধ্যে ২০১০ সালে পাঁচজনের ফাঁসি কার্যকর হয়। বাকিদের একজন জিম্বাবুয়েতে মারা যান এবং ছয়জন পলাতক। পলাতক ছয়জন হলেন- আব্দুর রশিদ, শরিফুল হক ডালিম, এম রাশেদ চৌধুরী, এসএইচএমবি নূর চৌধুরী, আব্দুল মাজেদ ও রিসালদার মোসলেম উদ্দিন। এদের মধ্যে চারজনের সম্ভাব্য অবস্থান হলো- কানাডায় নূর চৌধুরী। যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ে রাশেদ চৌধুরী। মোসলেম উদ্দিন জার্মানিতে ও শরিফুল হক ডালিম স্পেনে। চারজনের অবস্থানই ‘সম্ভাব্য’ বলে জানিয়েছে ইন্টারপোলের বাংলাদেশ শাখা ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)। তাদের বিরুদ্ধে ২০০৯ সালে ইন্টারপোলের মাধ্যমে রেড এলার্ড জারি করা আছে।খবর বাপসনিঊজ ।মানবন্ধনে বক্তারা বলেন-সাজাপ্রাপ্ত হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে আইনি লড়াইয়ের পাশাপাশি কার্যকর কূটনৈতিক প্রচেষ্টা চালানো দরকার। বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসরত লে. কর্নেল (বরখাস্ত) এ এম রাশেদ চৌধুরীকে দেশে ফেরৎ পাঠানোর (ডপুটেশন) জন্য ট্রাম্প প্রশাসনের নিকট দাবী জানানো হয়।

মিয়ানমারে রোহিঙ্গা ইস্যু নিয়ে বক্তরা বলেন-মিয়ানমারে সহিংসতা ও ‘জাতিগত নিধন বন্ধ, জাতি-ধর্ম নির্বিশেষে সকল সাধারণ নাগরিকের নিরাপত্তা বিধান ও রাখাইন রাজ্য হতে বিতাড়িত সকল রোহিঙ্গাকে মিয়ানমারে তাদের নিজ বাড়িতে প্রত্যাবর্তন ও পুনর্বাসন এবং কোফি আনান কমিশনের সুপারিশমালার দ্রুত বাস্তবায়নের দাবী জানানো হয় মানবন্দনে।

মানবন্দনে বক্তারা হলেন- ডঃ প্রদীপ রঞ্জন কর, রমেশ নাথ, মিজানুর রহমান চৌধূরী, ক্যাপ (অবঃ) অবু বক্কর, ডঃ হমায়ুন কবীর, আব্দুর রহিম বাদশাহ, কাজী কয়েস, শরিফ কামরুল আলম হিরা, ামেজবা আহমদ, ফরিদুল আলম, মোল্লা এম,এ,মাসুদ, হোসেন শোহেল রানা, হেলাল মাহমুদ, আশরাফ উদ্দিন, জালাল উদ্দিন জলিল, কায়কোবাদ খান, ইঞ্জিঃ মিজানুল হাসান, দুরুদ মিয়া রুনেল, নাদের , জেড এ জয়, দেলোয়ার, কামাল,নাঈমুল হূদা,  রুমানা আক্তার, জেসমিন বোখারি প্রমুখ। 


এলএবাংলাটাইমস/এনওয়াই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত