আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

মিশিগানে বেকার ভাতার ২০ লাখ ডলার আত্মসাৎ করল বিমা কর্মী

মিশিগানে বেকার ভাতার ২০ লাখ ডলার আত্মসাৎ করল বিমা কর্মী

প্রতীকী ছবি


মিশিগান অঙ্গরাজ্যে প্রতারণার মাধ্যমে ২০ লাখ ডলার সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রাজ্যের বেকার বিমা সংস্থার এক নারী কর্মীর বিরুদ্ধে। অ্যাটর্নি জেনারেল ম্যাথু স্নাইডার এই তথ্য জানিয়েছেন। ব্র্যান্ডি হকিন্স (৩৯) নামের ওই কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ডেট্রয়েটের ইউএস অ্যাটর্নি অফিস থেকে মিশিগান বেকার বিমা সংস্থার কয়েক মিলিয়ন ডলার প্রতারণার মূল পরিকল্পনাকারী হিসেবে ব্র্যান্ডি হকিন্সের ওপর অভিযোগ আনা হয়েছে। জানা গেছে, চলতি এপ্রিল মাসে হকিন্সকে রাজ্যের বেকার বিমা সংস্থায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। ১৭ জুন তাঁকে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়। রাজ্যের জালিয়াতি তদন্ত ইউনিট হকিন্সের ব্যবহারকারী অ্যাকাউন্টের নিরীক্ষণ লগগুলি পর্যালোচনা করে জানতে পেরেছে, তিনি চাকরি থেকে অব্যাহতি নেওয়ার পরও রাষ্ট্রীয় সফটওয়্যারে অ্যাকসেস অব্যাহত রেখেছিলেন। আর এভাবেই জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করেন।

তদন্তকারী সংস্থা জানিয়েছে, হকিন্স দুই মিলিয়ন ডলার জালিয়াতি করেছেন। ফেডারেল এজেন্ট ডেট্রয়েটে হকিন্সের বাসায় তল্লাশি অভিযান চালিয়ে দুই লাখ ডলার ও অসংখ্য বিলাসবহুল জিনিস পেয়েছে। অ্যাটর্নি ম্যাথু স্নাইডার বলেন, করোনাকালে বেকারদের এই অর্থ পাওয়ার কথা। এই অর্থ জনগণের। কোভিড-১৯ মহামারিতে যারা এ ধরনের ঘৃণিত কাজ করবেন, জনস্বার্থে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমার অফিস প্রতিজ্ঞাবদ্ধ। তিনি আরও বলেন, বাকি মিলিয়ন ডলার কোথায় গেল, সে বিষয়ে ফেডারেল তদন্ত চলছে। মিশিগানে এখনো কয়েক হাজার মানুষ তাদের বেকার ভাতার অর্থ পায়নি।

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত