আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

নিউইয়র্কের কমিউনিটি অ্যাকটিভিস্ট আবদুল মালেকের ইন্তেকাল

নিউইয়র্কের কমিউনিটি অ্যাকটিভিস্ট আবদুল মালেকের ইন্তেকাল

এলএ বাংলা টাইমস


ব্রঙ্কসের পার্কচেস্টারের বাসিন্দা নিউইয়র্কের একজন বিশিষ্ট ব্যবসায়ী আবদুল মালেক (৫৯)। ২১ জুলাই স্থানীয় মন্টিফিওর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন)। তিনি নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির মধ্যে সুপরিচিত ছিলেন। স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, সাত ভাইবোনসহ অসংখ্য আত্মীয় ও বন্ধু–বান্ধব রেখে গেছেন তিনি।

আবদুল মালেকের দেশের বাড়ি সিলেট সদরের কদমতলী এলাকায়। ১৯৮৭ সাল থেকে সপরিবারে নিউইয়র্ক নগরে বসবাস করছেন তিনি। মালেক তাঁর প্রবাস জীবনে সিলেট সদর অ্যাসোসিয়েশনসহ নানা সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। সিলেট সদর অ্যাসোসিয়েশনের সাবেক কর্মকর্তা এবং নিউইয়র্ক জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরীসহ কমিউনিটি নেতারা মালেকের মৃত্যুতে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি তারা গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

মালেকের ছোট ভাই মোহাম্মদ ওয়াহিদ বলেন, ২০১৫ সালে প্রথম তাঁর ভাইয়ের কোলন ক্যানসার ধরা পড়ে। তবে রেডিও থেরাপি দিয়ে সুস্থ হয়েছিলেন। একপর্যায়ে পরীক্ষা–নিরীক্ষার পর ডাক্তাররা জানালেন, ওই মরণব্যাধি মালেকের লিভারকে আক্রান্ত করেছে। ২০১৬ সালে কয়েকবার কেমোথেরাপি দেওয়া হয়। থেরাপির প্রতিক্রিয়ায় তার নানা উপসর্গ দেখা দিয়েছিল। সার্জারি করে তিনটি টিউমার রিম্যুভ করা হয়। বছর খানিক পর ২০১৭ সালের শেষ দিকে মালেকের লিভারে আবার টিউমার দেখা দেয়। তখনো কেমোথেরাপি চলতে থাকে, ২০১৮ সালে দুই মাস পর পর সিটিস্ক্যান করা হয়। সেই সময়টিতে মালেক মোটামুটি ভালো হয়ে উঠেছিলেন।

এ বছরের মার্চ মাসে নিউইয়র্কে করোনাভাইরাস মহামারি শুরু হলে মালেকের নিয়মিত ক্লিনিক্যাল অ্যাপয়েন্টমেন্ট ব্যহত হয়। দীর্ঘদিন ক্যানসারে ভোগা ও কেমোথেরাপির কারণে তাঁর অবস্থা নাজুক হয়ে পড়েছিল। চিকিৎসকেরা তাকে হাসপাতালে না যাওয়ার পরামর্শ দেন। কারণ ব্রঙ্কস তথা নিউইয়র্কের সব হাসপাতালে তখন করোনা রোগীর উপচে পড়া ভিড়। এ পরিস্থিতিতে তাঁর অবস্থার অবনতি হতে থাকে। ২১ জুলাই সকালে তিনি মারা যান।

২১ জুলাই রাতে পার্কচেষ্টার জামে মসজিদে আবদুল মালেকের জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় উপস্থিত ব্রঙ্কসের মামুন আহমেদ বলেন, বিপুলসংখ্যক প্রবাসী মাস্ক পরে জানাজায় অংশ নেন। জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী, সদর অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক জাভেদ আহমেদ, সদরের সাবেক প্রেসিডেন্ট মুজিবুর রহমান, সাহাদত মজুমদার, সিলেট সদর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দুরুদ মিয়া রনেল, সাংগঠনিক সম্পাদক টিটো আহমেদ প্রমুখ উপস্থিত হয়েছিলেন। নিউজার্সির টটোয়ার কবরস্থানে তাঁর দাফন হওয়ার কথা।

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ 

শেয়ার করুন

পাঠকের মতামত