আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

করোনায় আগামী ২১ দিনে মারা যেতে পারে ২০ হাজার মার্কিনি

করোনায় আগামী ২১ দিনে মারা যেতে পারে ২০ হাজার মার্কিনি

ছবি: এলএ বাংলা টাইমস


করোনাভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ধারণা করা হচ্ছে আগামী তিন সপ্তাহে দেশটিতে মৃত্যু হতে পারে আরও ২০ হাজার মানুষের। ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)’র এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে।


করোনা মহামারিতে ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে ১ লাখ ৫৪ হাজার ৪৪৭ জনের মৃত্যু হয়েছে। সিডিসি ধারণা করছে আগামী ২২ আগস্টের মধ্যে এ সংখ্যা দাঁড়াতে পারে ১ লাখ ৭৩ হাজার জনে। 

রাজ্যগুলোর স্থানীয় পর্যায়ে এখনো সর্বোচ্চ সতর্কতার অনুরোধ করা হচ্ছে। বাসিন্দাদের বলা  হয়েছে যাতে তারা সামাজিক দূরত্ব মেনে চলেন। প্রধানত তরুণ-যুবকদের খামখেয়ালি আচরণের জন্য ভাইরাসের বিস্তার দ্রুত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

সিডিসি জানিয়েছে, ভাইরাস সংক্রমণে মৃত্যু বাড়তে পারে, আলাবামা, কেন্টাকি, নিউজার্সি, পুর্তো রিকো, টেনেসি ও ওয়াশিংটনে। এসবের মধ্যে কিছু কিছু রাজ্যে অবস্থার উন্নতি হলেও এখন তা আবার অবনতি হয়েছে।

মেমোরিয়াল ডে ও ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন রাজ্যে দ্রুত বেড়েছে সংক্রমণ। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ বাড়লেও তা কমিয়ে আনতে একটাই উপায়; সেটা হচ্ছে সামাজিক দূরত্ব মেনে চাল, জনসমাবেশ এড়ানো ও মাস্ক পরা।

ওয়াশিংটন রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, সেখানের যতজন বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় শতকরা ৩০ ভাগ এমন কারও সংস্পর্শে এসেছিলেন যারা করোনা পজিটিভ হলেও তাদের লক্ষণ প্রকাশ পায়নি। শুধুমাত্র মাস্ক ব্যবহারে এই সংক্রমণ অনেকটাই এড়ানো যেত। 

ডক্টর ক্রিস মুরে নামের এক গবেষক বলেন, শতকরা ৫৫ ভাগ আমেরিকান মাস্ক পরছেন। এটা কম নয়। তবে আমাদের আরও ভালো করতে হবে। যেমনটি সিঙ্গাপুরে ৯৫ ভাগ মানুষ মাস্ক পরছেন।


এলএ/বাংলা টাইমস/এন/এইচ

শেয়ার করুন

পাঠকের মতামত