আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ট্রাম্পের ঘোষণায় উদ্বেগ-উৎকণ্ঠায় আমেরিকার টিকটকপ্রেমীরা

ট্রাম্পের ঘোষণায় উদ্বেগ-উৎকণ্ঠায় আমেরিকার টিকটকপ্রেমীরা

ছবি: এলএ বাংলা টাইমস


চীনের মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটক  নিষিদ্ধ করতে চলেছে আমেরিকাও। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার পরপরই তোলপাড় শুরু হয় আমেরিকার টিকটক ব্যবহারকারীদের মধ্যে। ভিডিও বার্তা ও লাইভস্ট্রিমের মাধ্যমে টিকটকে তৎক্ষণাৎ উদ্বেগ ও হতাশা ব্যক্ত করেন টিকটকপ্রেমীরা।  সেই সাথে টিকটক বন্ধ হয়ে গেলেও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ফলোয়ারদের যুক্ত হতেও আহবান করেন তারা।


এহি ওমিগি নামের একজন টিকটক ব্যবহাকারী জানান, ঘোষণার পরপরই সবাই উদ্বিগ্ন হয়ে লাইভে চলে এসেছে। এছাড়া ব্যবহারকারীরা তাদের ফলোয়ারদের আহ্বান করছে তাদের ইন্সটাগ্রামসহ অন্যান্য যোগাযোগমাধ্যমে যুক্ত হতে৷ 

অন্যদিকে অনেক ব্যবহারকারীরা ভিডিওবার্তায় উদ্বিগ্ন না হতে পরামর্শ দিয়েছেন। যেসব দেশে টিকটক নিষিদ্ধ নয়, সেইসব দেশের আইপি এড্রেস ব্যবহার করে টিকটক এপে প্রবেশ করার বুদ্ধি বাতলে দিয়েছেন তারা। 

এদিকে, আমেরিকায় কর্মরত টিকটকের ম্যানেজার ভেনেসা পাপ্পাস এক ভিডিওবার্তায় বলেন, টিকটক শুধুমাত্র মজা করার প্লাটফর্ম নয়। এখানে অনেক ব্যবহারকারী আছে যারা বছরের পর বছর শ্রম দিয়ে এই মাধ্যমে একটি অবস্থান তৈরি করেছেন। আয়ের একটি উৎস সৃষ্টি করেছে। এখন টিকটক বন্ধ হয়ে গেলে তাদের নতুন করে সবকিছু অন্য কোনো সামাজিকমাধ্যমে আবার তৈরি করতে হবে। 

এছাড়াও বার্তাটিত ভেনেসা পাপ্পাস টিকটকের পাশে থাকার জন্য ব্যবহারকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা এখানে দীর্ঘ সময়ের জন্য এসেছি। আমরা কোথাও যাবো না। আপনারা আমাদের পাশে থাকুন ও ভিডিওবার্তা শেয়ার করুন। 

উল্লেখ্য, আমেরিকা ও চীনের মধ্যে চলমান দ্বন্দের জেরে টিকটক বন্ধের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দাবি, চীন তাদের দেশের মূল্যবান তথ্য হাতিয়ে নিচ্ছে টিকটকের মাধ্যমে।

এলএবাংলা টাইমস/এমও


শেয়ার করুন

পাঠকের মতামত