আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

হয় বিক্রি করো, নয়তো ভাগো '- টিকটককে ট্রাম্প

হয় বিক্রি করো, নয়তো ভাগো '- টিকটককে ট্রাম্প

ছবিঃ এলএ বাংলা টাইমস

চীনের মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটককে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সাথে চীনের চলমান 'কোল্ড ওয়ার' আরো জমে উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে এক এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে স্পষ্ট জানান, হয় টিকটক এপটিকে সেপ্টেম্বরের মধ্যেই যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিতে হবে, অথবা অচিরেই তাদের ব্যবসা গুটিয়ে যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যেতে হবে। 

জনপ্রিয় ভিডিও শেয়ারিং এপ টিকটকের পাশাপাশি ভিডিও ও অডিও ম্যাসেজিং এপ উইচ্যাটের প্রতিও একইরকম এক্সিকিউটিভ অর্ডার দাখিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যথায় দুইটি এপকেই নিষিদ্ধ করা হবে দেশটিতে।

যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট প্রতিষ্ঠান মাইক্রোসফট ৫০ বিলিয়ন ডলারের বিনিময়ে টিকটক কিনে নেওয়ার প্রস্তাব জানিয়েছিলো। কিন্তু সেই চুক্তিটিও বাতিল হয়ে যায়। 

ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে এপটির প্রায় ১০০ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে। আমেরিকার ব্যবহারকারী ও এনালিস্টদের মতে, খুব শীঘ্রই এপটি ২০০ মিলিয়ন ব্যবহারকারী অতিক্রম করবে। 


তবে, যুক্তরাষ্ট্রের রাজনীতি বিশেষজ্ঞ ও এক্টিভিস্টদের মতে, টিকটক নিয়ে ট্রাম্পের এই সিদ্ধান্ত অগণতান্ত্রিক। রাজনীতি বিশেষজ্ঞ নানযালা নাইবোলা বলেন, আমেরিকার মতো একটি দেশে নাগরিকরা কিভাবে ইন্টারনেট ব্যবহার করবে, সেটার উপর বিধিনিষেধ আরোপ মোটেও কাম্য নয়। ভারত, ইরানের পর আমেরিকাও জনগণের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করতে চাইছে। 

উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প চীনা মালিকানাধীন টিকটক নিষিদ্ধের ঘোষনা দেওয়ার পরপরই দেশটির ব্যবহাকারীদের মধ্যে উদ্বেগ প্রকাশ পায়। মার্কিন যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগে জনপ্রিয় এই এপটিকে নিষিদ্ধ করতে চাইছে ট্রাম্প।

এলএবাংলাটাইমস/ওএম























শেয়ার করুন

পাঠকের মতামত