আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

যুক্তরাষ্ট্রে করোনা পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভীড়

যুক্তরাষ্ট্রে করোনা পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভীড়

এলএ বাংলা টাইমস

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেয়ার কারণে করোনাভাইরাস পরীক্ষার জন্য শিক্ষার্থীরা ভীড় করছে। নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে মঙ্গলবার শত শত শিক্ষার্থী ও কর্মচারীদেরকে লাইন ধরে করোনা পরীক্ষার জন্য অপেক্ষা করতে দেখা গেছে।   


সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের অনেক বিশ্ববিদ্যালয়েই স্বশরীরের হাজির হয়ে ক্লাস করতে হবে। কোনো কোনো বিশ্ববিদ্যালয় অনলাইন ও শারীরিক উপস্থিতির দু’ ধরণের ক্লাসেরই মিশ্র প্রোগ্রাম শুরু করছে।

অনেক বিশ্ববিদ্যালয়ই ক্যাম্পাসে ক্লাস শুরুর আগে শিক্ষার্থীদের করোনাভাইরাস পরীক্ষা বাধ্যতামূলক করেছে। পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার আগে তারা ক্যাম্পাসের কোনো ভবনে প্রবেশ করতে পারবে না। 

ইউনিভার্সিটি অফ নটর ডেম মঙ্গলবার জানায় তাদের ক্যাম্পাসে নতুন ৮০ জন করোনা শনাক্ত হয়েছে। অগাস্টে এখন পর্যন্ত মোট ১৪৭ জন শনাক্ত হয়েছে বিশ্ববিদ্যালয়টিতে। গ্রীষ্মের বন্ধের পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে আসার আগে এই সংখ্যা ছিল মাত্র ৩৩ জন।

নিউ ইয়র্ক ইউনিভার্সিটি ‘র‍্যান্ডম স্যামপ্লিং’ এর মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের করোনা পরীক্ষা করবে বলে পরিকল্পনা করেছে। এর ফলে প্রতি সপ্তাহে হাজারেরও বেশি পরীক্ষা করা হবে। 

ক্যাম্পাসে ফেরা সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের পরীক্ষা করা হবে বলে জানিয়েছে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি। 

ইলিনয়ের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি তাদের ক্যাম্পাসে থাকা সকল আবাসিক শিক্ষার্থীদের করোনা পরীক্ষা করাবে এবং স্বশরীর উপস্থিত হয়ে ক্লাস করা শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে পরীক্ষা করাতে হবে।

যুক্তরাষ্ট্রের অনেক কলেজ ও বিশ্ববিদ্যালয়ই ক্যাম্পাসে ফেরা সকল শিক্ষার্থীদের করোনা পরীক্ষা করাচ্ছে, এমনকি যারা ভার্চুয়াল ক্লাস করবে তাদেরও। 







এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত