আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

সিরিয়ায় আমেরিকা ও রাশিয়ার যুদ্ধযানের মধ্যে সংঘর্ষ

সিরিয়ায় আমেরিকা ও রাশিয়ার যুদ্ধযানের মধ্যে সংঘর্ষ

ছবি: এলএবাংলাটাইমস

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সাঁজোয়া যুদ্ধযানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছে। এই ঘটনার জন্য পরস্পরকে দায়ী করছে দুইটি দেশ। 

রাশিয়ার ন্যাশনালিস্ট ওয়েবসাইট রুশভেসনা.এসইউ বুধবার (২৬ আগস্ট) এই সংঘর্ষের ভিডিও প্রকাশ করে।

প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, সিরিয়ার এক মরুভূমিতে রাশিয়ার একটি সাঁজোয়া যুদ্ধযান আমেরিকার একটি যুদ্ধযানকে ধাক্কা দেয়। এর ঠিক উপরেই রাশিয়ার একটি হেলিকপ্টারকে টহল দিতেও দেখা গেছে। রাশিয়া দাবি করছে, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের টহল পেট্রোলকে বাঁধাগ্রস্ত করেছে।

রাশিয়ান ডিফেন্স মিনিস্ট্রি এক বিবৃতিতে জানায়, মার্কিন সেনাবাহিনীকে রাশিয়ার এই টহলের কথা আগেই জানানো হয়েছিলো। এরপরেও রাশিয়ার পেট্রোল বহরে বাঁধা দেয় যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র চুক্তিভঙ্গ করেছে৷ কিন্তু রাশিয়ান সেনাবাহিনীকে যে মিশন দেওয়া হয়েছিলো, তারা সেটা সম্পূর্ণ করার চেষ্টা করেছে। 

হোয়াইট হাউজের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতিতে জানায়, রাশিয়ান সেনাবাহিনী ইচ্ছা করেই এই সংঘর্ষের ঘটনা ঘটায়। এতে যুদ্ধযানের ক্রু আহত হয়েছে। অপর এক সূত্র জানায়, এই ঘটনায় চারজন মার্কিন সেনা আহত হয়েছে। 

সিরিয়ার এই অঞ্চলটিতে প্রায়ই এই ধরণের ঘটনা ঘটে থাকে। এক সপ্তাহ আগেও সেখানে দুই সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছিলো। এর আগে ২০১৮ সালে মার্কিন সেনাবাহিনীর উপর হামলা করেছিলো রাশিয়ার ফোর্স৷ 


এলএবাংলাটাইমস/ওএম 










শেয়ার করুন

পাঠকের মতামত