আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

নির্বাচনী বিজ্ঞাপন প্রচার সীমিত করবে ফেসবুক

নির্বাচনী বিজ্ঞাপন প্রচার সীমিত করবে ফেসবুক

ছবি: এলএবাংলাটাইমস

দুইমাস পরেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন।  নির্বাচনকে সামনে রেখে ফেসবুকে নির্বাচনী বিজ্ঞাপন প্রচার সীমিত করাসহ বিভ্রান্তিকর তথ্য নিয়ন্ত্রণে কাজ করার ঘোষনা দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। 


বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর)  ফেসবুকের সিইও মার্ক জাকারবার্ক এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানান, আসন্ন নির্বাচনের কারণে ফেসবুকে বেশকিছু পরিবর্তন ও বিজ্ঞাপন প্রচারে নিয়ন্ত্রন আনা হচ্ছে। নাগরিকদের ভোট দিতে উৎসাহিত করতে, ভোট ও করোনাভাইরাস নিয়ে বিভ্রান্তিকর ও ভুল তথ্য নিয়ন্ত্রণে ও নাগরিক জীবনে নির্বাচনকে ঘিরে যেনো অশান্তির সৃষ্টি না হয়, সেটির জন্য এসব উদ্যোগ নেওয়া হবে। 

মার্ক জাকারবার্গ জানান, নির্বাচনের এক সপ্তাহ আগে ফেসবুকে নতুন নির্বাচনী বিজ্ঞাপন প্রচারে সীমিত বা বন্ধ করা হবে। সেইসাথে ভোট ও করোনাভাইরাস নিয়ে যে কোনো ভুল তথ্য সরিয়ে ফেলা হবে ফেসবুক থেকে। তাছাড়া নির্বাচনের ফলফল জানতে নতুন ফিচারও আনা হতে পারে। 

মার্ক জাকারবার্গ বলেন, এবারের নির্বাচনে ফেসবুক গতানুগতিক ব্যবসার ধারা পরিবর্তন করবে। এর কারণ গণতন্ত্র রক্ষার্থে আমাদের সবারই কিছু দায়বদ্ধতা রয়েছে। আর ফেসবুক নাগরিকদের রেজিস্টার ও ভোট দেওয়াসহ নির্বাচনকে ঘিরে ভুল তথ্য প্রচারের মাধ্যমে কোনো সঙ্গে সহিংসতা যেনো না ঘটে, সেগুলোর প্রতি দৃষ্টি রেখে দায়বদ্ধতা পালন করবে। 

এর আগে ফেসবুকে আসন্ন নির্বাচন নিয়ে বেশ কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছিলো। তাছাড়া রাশিয়া এই নির্বাচনে হস্তক্ষেপ করবে, এমন সব কন্টেন্টও ভাইরাল হয়েছে ফেসবুকে। আর এসব বিভ্রান্তিকর তথ্য নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে সমালোচনার সম্মুখীন হতে হয়েছে ফেসবুককে।

তবে ফেসবুকের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইনের মুখপাত্র সামান্থা জাগার। তিনি বলেন, নির্বাচনের এক সপ্তাহ আগে থেকে নির্বাচনী বিজ্ঞাপন সীমিত করে দেওয়া হলে ট্রাম্পের বিরুদ্ধে করা অপপ্রচারের জবাব দেওয়া কঠিন হয়ে যাবে। 


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত