আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

যুদ্ধে নিহত মার্কিন সেনাদের নিয়ে কটূক্তি করেছেন ট্রাম্প!

যুদ্ধে নিহত মার্কিন সেনাদের নিয়ে কটূক্তি করেছেন ট্রাম্প!

ছবি: এলএবাংলাটাইমস

যুদ্ধে নিহত মার্কিন সেনাসদস্যের নিয়ে কটূক্তি করার অভিযোগ উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে৷ যুদ্ধে নিহত মার্কিন সেনাসদস্যদের 'ল্যুজার' ও 'সাকার্স' বলেছেন ট্রাম্প- সম্প্রতি এমন এক রিপোর্ট প্রকাশিত হয়েছে 'দ্যা আটলান্টিক' নামের এক ম্যাগাজিনে। আর এরপরই তোলপাড় সৃষ্টি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে। 

নিহত সেনা সদস্যদের অশ্রদ্ধা করায় নিন্দার ঝড় বয়ে যাচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে। নির্বাচনের আগে এই মন্তব্যের জেরে বেশ বিপাকে পড়তে যাচ্ছেন ট্রাম্প- এমন আভাসই পাওয়া যাচ্ছে। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০১৮ সালের ফ্র‍্যান্স সফর নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে দ্যা আটলান্টিক। ৩ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ফ্র‍্যান্স সফরকালে প্রথম বিশ্বযুদ্ধে মার্কিন সেনাদের সমাধিস্থল পরিদর্শন করার কথা ছিলো ট্রাম্পের। কিন্তু পরবর্তীতে এই পরিকল্পনা বাতিল করেন ট্রাম্প।

সমাধিস্থল পরিদর্শনের পরিকল্পনা বাতিল প্রসঙ্গে হোয়াইট হাউস তখন জানিয়েছিলো, খারাপ আবহাওয়ার কারণে ট্রাম্প এই কর্মসূচি বাতিল করা হয়েছে। 

কিন্তু সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে দ্যা আটলান্টিক দাবি করছে, বৃষ্টিতে মূলত চুল নষ্ট হয়ে যাবে বলেই তিনি সমাধিস্থলে যাননি। উল্টো নিহত সেনাসদস্যদের অশ্রদ্ধার সঙ্গে ট্রাম্প 'ল্যুজার' ও 'সাকার্স' বলে অভিহিত করেন। 

আর এই প্রতিবেদন প্রকাশের পরেই সমালোচনা সৃষ্টি হয়েছে ট্রাম্পকে ঘিরে। সাবেক সেনাসদস্যসহ বিভিন্ন মহল ট্রাম্পের ব্যাপক সমালোচনা করছেন। আর আসন্ন নির্বাচনের আগে ট্রাম্পের বিরুদ্ধে এই সুযোগটি কাজে লাগাচ্ছে ডেমোক্র‍্যাটরা। 

এক বিবৃতিতে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পদপ্রার্থী জো বাইডেন বলেন, ট্রাম্পের মন্তব্যটি জঘন্য। তিনি মূলত দেশ পরিচালনার জন্য অযোগ্য। এই বিবৃতির জন্য ট্রাম্পের ক্ষমা চাওয়া উচিত। 

এদিকে এই প্রতিবেদন প্রকাশের পরে হোয়াইট হাউস জানিয়েছে, এটি একটি মিথ্যা প্রতিবেদন। ট্রাম্প নিজেও এই প্রতিবেদনকে মিথ্যা ও বানোয়াট বলে বিবৃতি দেন। পাশাপাশি ট্রাম্প প্রশাসনের আমলে সেনাসদস্যদের জন্য কি কি সুবিধা প্রনয়ণ করা হয়েছে, সেটির একটি প্রতিবেদন প্রকাশ করেছে হোয়াইট হাউস। 


এলএবাংলাটাইমস/ওএম 


শেয়ার করুন

পাঠকের মতামত