আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থা দুই নীতিতে চলছে: কামলা হ্যারিস

যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থা দুই নীতিতে চলছে: কামলা হ্যারিস

ছবি: এলএবাংলাটাইমস

মার্কিন যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থা এখন দুইটি নীতিতে চলছে বলে মন্তব্য করেছেন আসন্ন নির্বাচনে ডেমোক্রেটিক দলের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কামলা হ্যারিস। তিনি দাবী করেন, আমেরিকার বিচারব্যবস্থা এখন নিরপেক্ষ নয়, বরং এখানে আইন শ্বেতাঙ্গদের জন্য একরকম, আর কৃষ্ণাঙ্গদের জন্য আরেক রকম। 

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উইসকনসিনের কেনোশা সফরকালে দাবি করেন, মার্কিন যুক্তরাষ্ট্রে 'সিস্টেমিক রেসিজম' বা 'পদ্ধতিগত বর্ণবাদ' নেই,  আমেরিকার প্রশাসন কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গদের প্রতি সমান আচরণ করে থাকে। যুক্তরাষ্ট্রের প্রধান এটর্নী জেনারেলও দাবি করেন, আমেরিকায় বর্ণবৈষম্য করা হয় না। এইসব মন্তব্যের প্রেক্ষিতেই কামলা হ্যারিস যুক্তরাষ্ট্রের আইনব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। 

কামলা হ্যারিস রবিবার (৬ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে এক বিবৃতিতে আরক বলেন, ট্রাম্প প্রকৃতপক্ষে কোনো নেতা নয়, সে শুধু অভিনয় করে সে একজন দক্ষ নেতা। করোনাভাইরাস মহামারি মোকাবেলার ক্ষেত্রে দেখা গেছে ট্রাম্প প্রশাসনের বেহাল অবস্থা। 

হ্যারিস বিবৃতিতে বলেন, সম্প্রতি প্রশাসন আমেরিকার কৃষ্ণাঙ্গদের প্রতি কেমন আচরণ করেছে, সেটার উদাহরণ হলো জর্জ ফ্লয়েড আর জ্যাকব ব্ল্যাকের ঘটনা। এছাড়াও ট্রাম্প প্রশাসনে বর্ণবৈষম্য প্রবল। যেকোনো সচেতন নাগরিকই উপলব্ধি করতে পারবে, আমেরিকার আইন এখন সাদা ও কালো মানুষের জন্য দুইরকম।  

তবে কামলা হ্যারিসের বিচারব্যবস্থাকে নিয়ে করা মন্তব্যকে উড়িয়ে দিয়েছেন দেশটির প্রধান এটর্নী জেনারেল উইলিয়াম বার। তিনি বলেন, আমেরিকার বিচারনীতি দুই রকম নয়। যেকোনো বিষয়কে বর্ণবৈষম্য আখ্যা দেওয়া বন্ধ হওয়া উচিত। 

উল্লেখ্য, কামলা হ্যারিস যুক্তরাষ্ট্রের ইতিহাসে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী ডেমোক্রেটিক দল থেকে মনোনীত প্রথম কৃষ্ণাঙ্গ নারী। তার বাবা মা জ্যামাইকা ও ভারত থেকে অভিবাসী হয়ে আমেরিকাতে বসবাস শুরু করেন। তিনি তিনবার ক্যালিফোর্নিয়া থেকে আইন প্রণেতা নির্বাচিত হয়েছেন এবং শক্তিশালী রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে তাঁর। 


এলএবাংলাটাইমস/ওএম 










শেয়ার করুন

পাঠকের মতামত