আপডেট :

        ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ভোট আটকে দেওয়ার ট্রাম্প প্রশাসনের আবেদন আবারও খারিজ

        অস্বাভাবিক জোয়ারে হান্টিংটন বিচে ১১৪ স্থাপনায় ক্ষয়ক্ষতি, আরও বন্যার আশঙ্কা শহর কর্তৃপক্ষের

        ফ্লুতে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে টম জোন্সের চারটি কনসার্ট স্থগিত, ভক্তদের কাছে দুঃখ প্রকাশ

        দুই দফা প্রা ণঘাতী ইনজেকশনেও মৃ ত্যু হয়নি, হাসপাতালে জ্ঞান ফিরল মৃ ত্যুদণ্ডপ্রাপ্ত নারীর

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

        কোরিয়ান স্পার ভিড় পেরিয়ে লস এঞ্জেলেসে রুশ বাথহাউসের ভিন্ন জগৎ, আছে পুরোনো ঐতিহ্য

        কাজ করে, গাড়ি চালায়, করও দেয় কিশোরেরা, এবার ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে ক্যালিফোর্নিয়ার এই শহর

        হলিউড সাইনের পাশে বসবাস যেন দুর্ভোগ, পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

        নিউপোর্ট বিচে এল নিনোর দাপট, জোয়ার ও বন্যার চাপে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে ব্যবধান ঘুচিয়ে রমনের সঙ্গে সমান অবস্থানে বাস, বলছে নতুন জরিপ

        কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পরিবার থেকে পেন্টাগন, চারটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

        যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি ডোলোরেস হুয়ের্তার মৃত্যু, ৯৬ বছর বয়সে থামল দীর্ঘ সংগ্রাম

        ক্যালিফোর্নিয়ার নির্বাচনে ১৪ প্রস্তাব, ভোটারদের সিদ্ধান্তে বদলাতে পারে আবাসন, কর ও পরিবেশনীতি

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

শারীরিক উপস্থিতির ক্লাসের প্রতিবাদে ইউনিভার্সিটি অফ মিশিগানে ধর্মঘট

শারীরিক উপস্থিতির ক্লাসের প্রতিবাদে ইউনিভার্সিটি অফ মিশিগানে ধর্মঘট

ক্যাম্পাসে প্রতিবাদরত ইউনিভার্সিটি অফ মিশিগানের শিক্ষার্থীরা

করোনাভাইরাস মহামারীর মধ্যে শারীরিক উপস্থিতির ক্লাস ও ক্যাম্পাসে পুলিশের অবস্থানের প্রতিবাদে ইউনিভার্সিটি অফ মিশিগানের গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের সংগঠন গ্র্যাজুয়েট এমপ্লয়ি অর্গানাইজেশন (জিইও) মঙ্গলবার থেকে ধর্মঘট ডেকেছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, “এটি একটি ঐতিহাসিক মুহুর্ত। জিইও’র সদস্যরা মহামারীর সময়ে একাডেমিক বর্ষ শুরু হওয়ার প্রাক্কালে এই ধর্মঘটের পক্ষে ভোট দিয়েছেন এবং সবার জন্য নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রতিরোধ গড়তে তারা প্রস্তুত রয়েছেন।”

১৯৭৫ সালের পর ইউনিভার্সিটি অফ মিশিগানে এবারই প্রথম ধর্মঘট হতে যাচ্ছে। 

ইউনিভার্সিটি অফ মিশিগানের প্রশাসন শারীরিক উপস্থিতি ও অনলাইন উভয় মাধ্যমেই হাইব্রিড পদ্ধতিতে ক্লাস গ্রহণ শুরু করেছে। ৭০ শতাংশ ক্লাস অনলাইনে হলেও গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের সংগঠন মনে করছে মহামারীর মধ্যে শারীরিক উপস্থিতির ক্লাস নেয়ায় তাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সম্পর্কের বিষয়ও তাদের প্রতিবাদের অন্যতম অংশ।

জিইও’র প্রেসিডেন্ট আমির ফ্লেইশম্যান এ প্রসঙ্গে বলেন, মহামারী বিষয়ে আমাদের দাবি ও ক্যম্পাসে পুলিশি অবস্থানের বিরুদ্ধে আমাদের দাবি অবিচ্ছেদ্দ। সারা দেশে বর্ণবাদী পুলিশের আগ্রাসনের মধ্যেও বিশ্ববিদ্যালয় যেভাবে আইন শৃংখলা বাহিনীর সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করছে তা-ই প্রমাণ করে এই বিষয়গুলো কীভাবে একটি অন্যটির সাথে সংযুক্ত। 

বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র রিক ফিটসজেরাল্ড জানান, মিশিগান অঙ্গরাজ্যে সরকারী চাকরিজীবীদের ধর্মঘট নিষিদ্ধ। এছাড়া ইউনিভার্সিটি অফ মিশিগানের সঙ্গে জিইও’র যে চুক্তি তাতে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে বাঁধা সৃষ্টি করে এমন কোনো পদক্ষেপ নেয়াও নিষিদ্ধ।” 

ধর্মঘটের মধ্যেও বিশ্ববিদ্যালয় তাদের পরিকল্পিত কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছে বলে জানান ফিটসজেরাল্ড। 







এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত