আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় নতুন পার্কিং আইন কার্যকর, নিয়ম ভাঙলেই জরিমানা

        ট্রাম্পের নামে নাম বদলাল ফ্লোরিডার বিমানবন্দর, তবে থাকছে পুরোনো কোড

        দক্ষিণ ক্যালিফোর্নিয়াজুড়ে তাপপ্রবাহ অব্যাহত, সপ্তাহ শেষে বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা

        প্রমাণাগারে চুরির ঘটনার পর পুরো পুলিশ বিভাগকে একযোগে বরখাস্ত

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আবেদন করবেন ট্রাম্প

        যৌন নিপীড়নের অভিযোগে মেইনের সিনেট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ডেমোক্র্যাট গ্রাহাম প্ল্যাটনার

        ভুয়া বই জমা দিয়ে বিরল চীনা পাণ্ডুলিপি চুরি, যুক্তরাষ্ট্রে কারাদণ্ড

        ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, হরমুজ ঘিরে উত্তেজনা আরও বেড়েছে

        মুরিয়েটায় ‘ভলকানো’ দাবানল, বেশিরভাগ উচ্ছেদ আদেশ প্রত্যাহার

        পারিবারিক কলহের জেরে বাড়িতে আগুন, ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার এক ব্যক্তি

        পরিবারসহ টেসলা গাড়ি খাদে, ক্যালিফোর্নিয়ার চিকিৎসকের বিরুদ্ধে সব অভিযোগ খারিজ

        হিউস্টনে আইসিই অভিযানে গুলিতে নিহত মেক্সিকান নাগরিক, তদন্ত শুরু

        ভারতভিত্তিক সংঘবদ্ধ অপরাধচক্রের বিরুদ্ধে বড় অভিযান, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে গ্রেপ্তার ২৪

        হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলার পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহজুড়ে বাড়বে তাপমাত্রা

        লস এঞ্জেলেসে অভিযান, উদ্ধার ১৩ লাখ ডলারের বিলাসবহুল গাড়ি

        টিকা নিয়ে মিথ্যা দাবি, পরে যমজ সন্তান হত্যার অভিযোগে গ্রেপ্তার আইডাহোর মা

        বিশ্বকাপ কি যুক্তরাষ্ট্রে ফুটবলের নতুন যুগের সূচনা করবে?

        ব্যয় বেড়েছে, কাজেও বিলম্ব—লস এঞ্জেলেস বিমানবন্দরের পিপল মুভার প্রকল্প নিয়ে নতুন তদন্ত

        যৌন নিপীড়নের অভিযোগে মেইনের ডেমোক্র্যাট প্রার্থীকে সরে দাঁড়ানোর আহ্বান

এইচ-ওয়ানবি ভিসার নতুন বিধি প্রণয়ন হচ্ছে শীঘ্রই

এইচ-ওয়ানবি ভিসার নতুন বিধি প্রণয়ন হচ্ছে শীঘ্রই

ছবি: এলএবাংলাটাইমস

মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করতে বিদেশী নাগরিকদের জন্য প্রযোজ্য এইচ-ওয়ানবি ভিসা করোনাভাইরাসের কারণে ২০২০ সাল পর্যন্ত বাতিল করেছে ট্রাম্প প্রসাশন। কোনো রকম বিধান প্রনয়ণ ছাড়াই গত মাসে এই ভিসা বন্ধের ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। কারণ হিসেবে বলা হয়, করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রের স্থানীয় অনেকেই চাকরি হারিয়েছে। এটির জেরেই আপাতত বন্ধ রয়েছে বাইরের দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য এই ভিসা। ফলে যুক্তরাষ্ট্রের ফেডেরাল এজেন্সিগুলো চাইলেই আর বিদেশি নাগরিকদের চাকরিতে নিয়োগ করতে পারছে না।


গত মাসে হুট করেই এইচ-ওয়ানবি ভিসা বন্ধ ঘোষণা করলেও সম্প্রতি 'ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড' এই ভিসার ব্যাপারে নতুন বিধান প্রনয়ণ করে সেটিকে শেষবারের মতো পুনঃমূল্যায়নের জন্য 'দ্যা অফিস অব ম্যানেজমেন্ট এন্ড বাজেট' কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। খুব শীঘ্রই এইচ-ওয়ানবি ভিসার নতুন বিধান প্রকাশ হতে পারে। তবে ধারণা করা হচ্ছে,  নতুন বিধান এর বিরুদ্ধে কোর্টে আপিল করা হবে।


ন্যাশনাল ফাউন্ডেশন ফর আমেরিকান পলিসির এক প্রতিবেদনে দেখা গেছে, করোনাভাইরাসের কারণে বিদেশি নাগরিকদের আমেরিকায় কাজের জন্য প্রযোজ্য ভিসাটি পুরোপুরি বাতিলের আগেও ট্রাম্প প্রশাসন অনেকবার এই ধরণের ভিসা প্রত্যাখ্যান করেছেন। ২০১৫ সালের পর থেকে এই ধরণের ভিসা প্রতাখ্যাত হওয়ার হার ২৯ শতাংশ বেড়েছে। অন্যান্য প্রশাসনের আমলে রিজেক্টের হার আরো অনেক কম ছিলো।


এইচ-ওয়ানবি ভিসার নতুন বিধানে তিনটি বিশেষত্ব থাকতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। নতুন বিধান প্রণয়ন অন্তবর্তীভাবে চূড়ান্ত করা হবে। ফলে নতুন বিধানটি প্রণয়নের ক্ষেত্রে 'পাবলিক ইনপুটের' প্রয়োজন হবে না। তবে এক্ষেত্রে আইনিভাবে এই বিধানকে চ্যালেঞ্জ করা সহজ হবে। এছাড়াও নতুন বিধানে মার্কিন যুক্তরাষ্ট্রে চাকরি করতে পেশাগত দক্ষতার ব্যাপারে নতুন বিধি আসতে পারে। তাছাড়া এই ভিসার ক্ষেত্রে তৃতীয়পক্ষ ও অন্য কোনো স্থান থেকে কাজ করতে সীমাবদ্ধতা তৈরি হবে।


তবে বিশেষজ্ঞরা বলছেন, নতুন বিধানটি অন্তবর্তীভাবে প্রনয়ণ করার কারণ হচ্ছে, আসন্ন নির্বাচনের আগে ট্রাম্প প্রশাসন কোনো ঝুঁকি নিতে চাইছে না। এইচ-ওয়ান বি ভিসা বাতিলের মতো পরিস্থতি সৃষ্টি না হলেও ট্রাম্প এটি নির্বাচনি ফায়দা লুটার জন্য অন্তবর্তীভাবে প্রনয়ণ করছে। এছাড়াও যুক্তরাষ্ট্রে কাজ করার ক্ষেত্রে বিদেশি নাগরিকদের যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয়, সেটিও পরিবর্তন করতে পারে ট্রাম্প প্রশাসন। এক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যায় পড়বে চীন ও ইন্ডিয়ার নাগরিকেরা।


এদিকে গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডেরাল এজেন্সিগুলোতে এইচ-ওয়ানবি ভিসাধারীদের নিয়োগের বিরুদ্ধে নতুন এই নির্দেশে স্বাক্ষরের সময় বলেছিলেন, ‘আমেরিকানরাই যাতে দেশটিতে ভালোভাবে বাস করতে পারেন, তা নিশ্চিত করার জন্য আজ আমি একটি নির্দেশনামায় স্বাক্ষর করছি।’


প্রসঙ্গত এইচ-ওয়ানবি ভিসার মাধ্যমে ভারত থেকে প্রায় ৭০ শতাংশ কর্মী নিয়োগ করে কাজ চালাতো মার্কিন সংস্থাগুলো, ফলে বহু আমেরিকান যোগ্যতা থাকা সত্ত্বেও কাজ পেতেন না।


এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত