আপডেট :

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

চীনে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত পদত্যাগ করছেন

চীনে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত পদত্যাগ করছেন

তিন বছর চীনে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন টেরি ব্রানস্ট্যাড

পদত্যাগ করছেন চীনে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত টেরি ব্রানস্ট্যাড। তিন বছর বেইজিং এ কাজ করার পর পদত্যাগ করার ঘোষণা দেন তিনি। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) হোয়াইট হাউজ সূত্রে জানা যায়, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই বেইজিং থেকে রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে দেশে ফিরে আসবেন টেরি ব্রানস্ট্যাড। 

মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনার জেরেই পদত্যাগ করছেন টেরি ব্রানস্ট্যাড, এমন ধারণাই করা হচ্ছে। সম্প্রতি বেশ কিছু বিষয় নিয়ে চীন ও আমেরিকার কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। শুক্রবার চীন সরকার বেইজিং এ নিয়োজিত মার্কিন কর্মকর্তা ও কূটনৈতিকদের উপর বেশ কিছু বিষয়ে বিধিনিষেধ আরোপ করেন। এর আগে ৩ সেপ্টেম্বর মার্কিন প্রশাসনও চীনের কর্মকর্তাদের উপর বিধিনিষেধ আরোপ করেছিলেন। এরই প্রেক্ষিতে চীন পাল্টা পদক্ষেপ নিয়েছিলো। 

এদিকে, সোমবার (১৪ সেপ্টেম্বর) স্টেট সেক্রেটারি মাইক পম্পেও টেরি ব্রানস্ট্যাডকে ধন্যবাদ জানিয়ে এক টুইট বার্তায় লেখেন, 'টেরি ব্রানস্ট্যাডকে আমেরিকার জনগণের সেবার চীনে কাজ করার জন্য ধন্যবাদ। টেরি ব্রানস্ট্যাড তার কয়েক দশকের অভিজ্ঞতা দিয়ে চীনের সাথে আমেরিকার সম্পর্ক ঠিক রাখতে ও আমেরিকার স্বার্থ বজার রাখতে কাজ করে গেছেন। তিনি এই কাজের জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি ছিলেন'।

তবে টেরি ব্রানস্ট্যাড কি কারণে পদত্যাগ করছেন কিংবা টেরির স্থলাভিষিক্ত কে হতে পারেন, এ ব্যাপারে কোনো কিছু খোলাসা করেননি মাইক পম্পেও। 

২০১৬ সালে ট্রাম্প নির্বাচিত হওয়ার পর প্রথম দূতাবাস কর্মকর্তা হিসেবে নিযুক্ত হয়েছিলেন। ট্রাম্প তখন বলেছিলেন, চীনের প্রেসিডেন্টের সাথে টেরির ভালো সম্পর্ক থাকায় এবং চীনের রাজনীতি, অর্থনীতি ও কৃষিক্ষেত্র নিয়ে ভালো ধারণা থাকায় তাকে এই পদে নিযুক্ত করা হয়েছে। 

কিন্তু বাস্তবতা হচ্ছে, টেরির চীনের রাষ্ট্রদূত হওয়ার পর থেকে আমেরিকার সাথে চীনের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। চলমান 'ট্রেড-ওয়ার' নিয়ে চীন ও আমেরিকার উত্তেজনার পারদ ক্রমেই চড়েছে। ফলস্বরূপ আমেরিকায় চীনের বিভিন্ন প্রযুক্তিগত প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। তাছাড়া আমেরিকায় কর্মরত চীনের সাংবাদিকদের ভিসা নিয়ে বিধিনিষেধ আরোপ করেছে। 


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত