আপডেট :

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

দ্রুত ‘ফ্লু শট’ নিতে বলছেন বলছেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা

দ্রুত ‘ফ্লু শট’ নিতে বলছেন বলছেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা

ফ্লু শট

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা দেশটির জনগণকে এ বছর আগেভাগেই ফ্লু শট গ্রহণের জন্য সতর্ক করে দিচ্ছেণ যাতে একই সাথে কোভিড-১৯ এবং ফ্লু সামলাতে না হয়। 


ওয়াশিংটনে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিভাগের পরিচালক গ্যারি সাইমন বলেছেন, কোভিড-১৯ ও ফ্লু রোগের প্রকোপের আশঙ্কা ২০২০ সালকে "অত্যন্ত কঠিন বছর" করে তুলেছে।

দুটোই অত্যন্ত সংক্রামক এবং একইরকম লক্ষণসম্পন্ন অসুখ। ফ্লু অবশ্য মৌসুমী, যদিও কোভিড-১৯ এর কোন সময়সীমা নেই। সারা বছরই এতে সংক্রমিত হবার আশঙ্কা রয়েছে। কোভিড-১৯ এর এখনও কোন টিকা আসেনি তবে ফ্লুর টিকা কয়েক দশক ধরে পাওয়া যাচ্ছে। কেউ একটি নাকি ঐ দুটি রোগেই আক্রান্ত কিনা, তা নির্ধারণের একমাত্র উপায় ল্যাবরেটরির পরীক্ষা।

ইউরোপীয় দেশগুলি শুক্রবার নতুন করে করোনাভাইরাস বিধিনিষেধের ঘোষণা করেছে। এর একদিন আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়েছিল যে, এই মহাদেশ জুড়ে আশঙ্কাজনক হারে "আবার সংক্রমণ ছড়িয়ে পড়তে শুরু করেছে"। 

স্পেনে, যেখানে অন্য ইউরোপীয় দেশগুলির চেয়ে বেশি লোক সংক্রমিত হয়েছেন যার সংখ্যা ৬ লক্ষ ৪০ হাজার, সেখানকার মাদ্রিদের আঞ্চলিক সরকার সোমবার কিছু দরিদ্র অঞ্চলে সংক্রমণ ছড়িয়ে যাওয়ার পরে লকডাউনের নির্দেশ কার্যকর করার কথা বলেছে।

জন্স হপকিনস করোনাভাইরাস রিসোর্স সেন্টার শনিবার সকালে তাদের প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বব্যাপী কোভিড-১৯ এ সংক্রমিত হয়েছেন তিন কোটি পাঁচ লক্ষ লোক। মারা গেছেন প্রায় ১০ লক্ষ লোক। যুক্তরাষ্ট্রে ৬৭ লক্ষ লোক করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন, তারপরে রয়েছে ভারত। সেখানে এ রোগে সংক্রমেণর সংখ্যা ৫৩ লক্ষ আর ব্রাজিলে এ পর্যন্ত ৪৫ লক্ষ লোক কোভিড-১৯ এ সংক্রমিত হয়েছেন।







এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত