আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

উদ্বেগ ও বিষন্নতা বেড়েছে যুক্তরাষ্ট্রে, নেপথ্যে করোনা

উদ্বেগ ও বিষন্নতা বেড়েছে যুক্তরাষ্ট্রে, নেপথ্যে করোনা

বাসিন্দাদের মধ্যে বাড়ছে নানাবিধ মানসিক ব্যধি

মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে উদ্বেগ ও বিষন্নতার হার বেড়েছে। চলমান করোনাভাইরাসের কারণে আগের থেকে অনেক বেশি উদ্বিগ্নতা ও বিষন্নতাসহ নানাবিধ মানসিক সমস্যায় আক্রান্ত হচ্ছে যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। 

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান জার্নাল সায়েন্স এডভান্স প্রকাশিত এক গবেষণাপত্রে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের বাসিন্দারা অন্যান্য সময়ের থেকে বর্তমানে অনেক বেশি মানসিক অবসাদে ভুগছেন। এরমধ্যে বাসিন্দাদের মধ্যে বিষন্নতা বেড়েছে বহুগুণ। আর নানাবিধ মানসিক সমস্যার মূল কারণ হিসেবে চিহ্নিত হয়েছে মহামারি করোনাভাইরাস।

গবেষণায় উঠে এসেছে, বিষন্নতার হার বেড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে চাকরিহীনতা। চলমান করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রজুড়ে কর্মস্থল হারিয়েছে লাখ লাখ বাসিন্দা। ফলে বাসিন্দাদের মধ্যে বেড়েছে বিষন্নতার হার। 

এরপরেই আছে করোনাভাইরাস সংক্রমণের ভয়। গবেষণায় দেখা গেছে, মানুষের সাথে মিশতে কিংবা কাছের মানুষের ক্ষেত্রেও এখন অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়ছেন। আর ক্রমাগত সংক্রমণের ভয়ের কারণে বাড়ছে বিষন্নতা৷ 

এছাড়াও গবেষণায় বিষন্নতা বাড়ার গুরুত্বপূর্ণ একটি কারণ হিসেবে উল্লেখ্য করা হয়েছে করোনাভাইরাস বিষয়ে গণমাধ্যমের ভূমিকা নিয়ে। করোনাভাইরাসের কারণে মানুষ গড়ে সাত ঘন্টার মতো গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য দেখে সময় কাটায়। কিন্তু গণমাধ্যমের বিভ্রান্তিকর ও সাংঘর্ষিক তথ্যের কারণে নাগরিকরা আরো বেশি বিষন্নতায় আক্রান্ত হচ্ছেন। 

এদিকে বিশেষজ্ঞরা বলছেন, আগামী বছরের আগে করোনাভাইরাসের কারণে সৃষ্ট মহামারি নিয়ন্ত্রণে আসার কোনো সম্ভাবনা নেই। ফলে গবেষকরা ধারণা করছেন, যুক্তরাষ্ট্রজুড়ে বিষন্নতাসহ নানাবিধ মানসিক ব্যধি বাড়বে। 

প্রসঙ্গত, জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রজুড়ে এখন পর্যন্ত ষাট লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এরমধ্যে মারা গেছেন এক লাখ নিরানব্বই হাজার দুইশো ষাট জন। 


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত