আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

        মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, এক সপ্তাহ পর জ্ঞান ফিরেছে ক্রিস্টা পাইকের

        ট্রাম্প রাশিয়ায় প্লেগ গবেষণাগারের কর্মীর মৃত্যু নিয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

যুক্তরাষ্ট্রে পরিবর্তন হতে পারে গর্ভপাত অধিকার আইন

যুক্তরাষ্ট্রে পরিবর্তন হতে পারে গর্ভপাত অধিকার আইন

ছবি: এলএবাংলাটাইমস

সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি হিসেবে রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী নিয়োগ হলে বদলে যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের গর্ভপাত অধিকার আইন। 

ডেমোক্রেটিক ঘরানার বিচারপতি রুথ বডার গিন্সবার্গের মৃত্যুর পর সুপ্রিম কোর্টে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সুযোগ এসেছে। আর রিপাবলিকান এক্টিভিস্টদের অন্যতম এজেন্ডা হচ্ছে যুক্তরাষ্ট্রে গর্ভপাত নিষিদ্ধ করা। সেক্ষেত্রে যদি রিপাবলিকান ঘরানার বিচারপতি সুপ্রিম কোর্টে নিয়োগ পায়, তাহলে ১৯৭৩ সালের রো ভার্সেস ওয়াইড আইন (নারীদের গর্ভপাতের অধিকার প্রতিষ্ঠা আইন) এর পরিবর্তন হতে পারে। ১৯৭৩ সালে সুপ্রিম কোর্টে ৭-২ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নারীদের গর্ভপাতের অধিকার বিষয়ক এই আইন জারি করা হয়েছিলো। 

ইতোমধ্যে রিপাবলিকানশাসিত রাজ্য ওহাইও, জর্জিয়া, মিসৌরি, আরকানাস ও আলবামাসহ প্রায় তেরোটি অঙ্গরাজ্যে নারীদের গর্ভপাতের আইন সীমিত করা হয়েছে। 

রক্ষণশীল ঘরানার ও ধর্মীয় ভাবধারার রিপাবলিকানরা সবসময় যুক্তরাষ্ট্রে গর্ভপাতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে৷ অপরদিকে, ডেমোক্রেটিক  বা উদারপন্থী সমর্থকেরা যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার প্রতিষ্ঠা করতে চায়। ডেমোক্রেটিক ভাবধারার বাদিন্দাদের মতে, নারীর শরীরের অধিকার তার নিজের, সেক্ষেত্রে গর্ভপাতের স্বাধীনতাও নারীর রয়েছে। গর্ভপাতের অধিকার কেড়ে নেওয়া মানে নারীর অধিকার কেড়ে নেয়া বএ মনে করেন ডেমোক্র্যাটরা। 

এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, আগামী শনিবার তিনি সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি নিয়োগের মনোনয়ন দিবেন। অপরদিকে সিনেটেও এই মনোনয়নের পক্ষে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। 

ধারণা করা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি হিসেবে রিপাবলিকান ঘরানার বিচারপতি এমি কোনি ব্যারেটকে নিয়োগ দিতে পারেন। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রে নারীদের গর্ভপাত অধিকার আইনের পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। 



এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত