আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

        মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, এক সপ্তাহ পর জ্ঞান ফিরেছে ক্রিস্টা পাইকের

        ট্রাম্প রাশিয়ায় প্লেগ গবেষণাগারের কর্মীর মৃত্যু নিয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

ঘনিয়ে আসছে নির্বাচন, বাড়ছে সহিংসতার শঙ্কা

ঘনিয়ে আসছে নির্বাচন, বাড়ছে সহিংসতার শঙ্কা

নির্বাচনকে ঘিরে বাড়ছে সহিংসতার শঙ্কা

মার্কিন যুক্তরাষ্ট্রে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। আর মাত্র ৩৭ দিন ১৪ ঘণ্টা পরেই শুরু হবে নির্বাচনের ভোটাভুটি। মার্কিনীরা রিপাবলিকান বা ডেমোক্র্যাটদের বেছে নেবেন আগামী চার বছরের জন্য। আর নির্বাচনে বিজয়ী হতে এরই মধ্যে ব্যাপক তোড়জোড় শুরু করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। 

তবে যুক্তরাষ্ট্রের নির্বাচক বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচন গতানুগতিক নির্বাচনের মতো হবে না। নির্বাচনের পরবর্তী আন্দোলন, সহিংসতা ও ট্রাম্প পরাজিত হলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছাড়ার অনিশ্চয়তা- সব মিলিয়ে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ইতিহাসে আরেকটু ঐতিহাসিক নির্বাচন। 

ইতোমধ্যে নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে গেছে ডানপন্থী ও বামপন্থীদের সংঘর্ষের ঘটনা। বিভিন্ন সমাবেশ কিংবা র‍্যালিতে বিচ্ছিন্নভাবে হয়েছে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ। 

নির্বাচক বিশেষজ্ঞরা বলছেন, এবারের নির্বাচনের সহিংসতা মোড় নিতে পারে বর্ণবাদ সহিংসতায়। ধারণা করা হচ্ছে, নির্বাচনের পরবর্তীতে কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গদের মধ্যে সংঘর্ষ ঘটতেও পারে। 

ইতোমধ্যে বেশকিছু বর্ণবাদবিরোধী বিক্ষোভে শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফ্লয়েড থেকে শুরু করে ব্রিওনা টেইলর আন্দোলনে গোলাগুলির ঘটনাও ঘটছে। এমনকি মৃত্যু হয়েছে বেশ কিছু পুলিশ অফিসারেরও। 

ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রধান ক্রিস রে ইতোমধ্যে চরম ডানপন্থী ও চরম বামপন্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের আশংকা প্রকাশ করেছেন। তিনি আরো জানান, ইতোমধ্যে কৃষ্ণাঙ্গদের মধ্যে বন্দুক কেনার প্রবণতা বেড়েছে। 

ফলে আসন্ন নির্বাচন ও এর পরবর্তী প্রেক্ষাপট সহিংস হওয়ার আশংকা করছেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশেষজ্ঞরা। 



এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত