আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

        মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, এক সপ্তাহ পর জ্ঞান ফিরেছে ক্রিস্টা পাইকের

        ট্রাম্প রাশিয়ায় প্লেগ গবেষণাগারের কর্মীর মৃত্যু নিয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

টেক্সাসের পানিতে মিললো মগজ খেকো অ্যামিবা!

টেক্সাসের পানিতে মিললো মগজ খেকো অ্যামিবা!

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের টেক্সাসের লেক জ্যাকসনের সঞ্চালন লাইনের পানিতে 'মগজ খেকো অ্যামিবার' খোঁজ পাওয়া গেছে। ফলে বাসিন্দাদের সঞ্চালনের পানি পান করা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

বিশেষজ্ঞরা জানিয়েছে, ল্যাব পরীক্ষায় পানি সরবরাহের সিস্টেমে ‘নিগলেরিয়া ফাওলেরি’ নামের এককোষী প্রাণীর অস্তিত্ব নিশ্চিত হওয়া গেছে। এই অ্যামিবা মস্তিষ্কে সংক্রমণ সৃষ্টি করে, যা পরবর্তীতে মারাত্মক আকার ধারণ করতে পারে।

ফলে কর্তৃপক্ষ শুক্রবার ওই এলাকার লোকজনকে টয়লেট ফ্ল্যাশ করা ছাড়া আর কোনো কাজে সঞ্চালন লাইনের পানি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়। লেক জ্যাকসন এলাকার কর্মকর্তারা বলেছে, পানি সঞ্চালন লাইন জীবাণুমুক্ত করার কাজ চলছে। তবে এ কাজে কত সময় লাগবে, তাঁরা জানাতে পারেননি।

তবে লেক জ্যাকসনের কর্মকর্তারা বলেন, ওই এলাকার মানুষ পানি ব্যবহার করতে পারলেও তা পান করার আগে অবশ্যই ফুটিয়ে নিতে হবে। এ ছাড়া গোসলের সময় পানি যাতে নাকে না ঢোকে, তা খেয়াল রাখতে হবে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যেমন শিশু ও বৃদ্ধরা এ ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বেশি।

লেক জনসন সিটির ব্যবস্থাপক মডেস্টো মান্ডো বলেন, এ মাসের শুরুর দিকে ছয় বছর বয়সী এক শিশু মগজের সংক্রমণে মারা যাওয়ার পর পানি সরবরাহ লাইনে পরীক্ষা করা হয়।

যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানায়, 'নাইজেলরিয়া ফ্লাওয়ারি’ নামের এ অ্যামিবা দূষিত পানির মাধ্যমে ছড়ায়। পানির মাধ্যমে নাক দিয়ে এ অ্যামিবা মস্তিষ্কে ঢুকে যায় এবং স্নায়ু ধ্বংস করে ফেলে। নদী, পুকুর, হ্রদ ও ঝরনার পানি যেখানে উষ্ণ, সেখানে এ ধরনের অ্যামিবা বাস করে। এ ছাড়া শিল্পকারখানার উষ্ণ পানি পড়ে এমন মাটি ও সুইমিংপুলেও এ ধরনের অ্যামিবার দেখা মেলে। 

তবে, বিশেষজ্ঞরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে ‘নিগলেরিয়া ফাওলেরি’ সংক্রমণের হার খুবই কম। ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ৩৪ জন আক্রান্ত হয়েছেন। 



এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত