আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

দ্বিতীয় ধাপের বেকারভাতা: সমঝোতা হয়নি এবারো

দ্বিতীয় ধাপের বেকারভাতা: সমঝোতা হয়নি এবারো

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের কারণে বিপর্যস্ত হয়েছে অর্থনীতি। লাখ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। ফলে বেকারভাতা দিয়ে বাসিন্দাদের টিকিয়ে রাখছেন যুক্তরাষ্ট্র সরকার। দেশটিতে প্রথম ধাপের বেকারভাতার পর দ্বিতীয় ধাপের বেকারভাতা দেওয়ার কার্যক্রম শুরু করেছে প্রশাসন। 

তবে এখনো আনুষ্ঠানিক কোনো চুক্তিতেই পৌঁছাতে পারছেন না ইউএস হাউজ স্পিকার ন্যান্সি প্যালোসি আর ট্রেজারি সেক্রেটারি স্টিভেন মুনচিন। বৃহস্পতিবার (১ অক্টোবর) আলোচনা করেও বেকারভাতার পরিমাণ কতো নির্ধারণ হবে, সেই বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তি করতে ব্যর্থ হোন। 

কংগ্রেশনাল ডেমোক্র‍্যাটস এর প্রধান ন্যান্সি পেলোসি চলোমান করোনাভাইরাস পরিস্থিতির জন্য কর্মহীন হওয়া বাসিন্দাদের জন্য ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলার বেকারভাতার প্রস্তাব করেছেন। অপরদিকে রিপাবলিকান নেতারা বলছেন, বেকারভাতার জন্য ১ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার নির্ধারিত করা হোক। ফলে এই নিয়ে মতানৈক্য হওয়ায় এখনো দ্বিতীয় বেকারভাতা প্রক্রিয়ার কোনো অগ্রগতিই হয়নি। 

আসন্ন নির্বাচনের জন্য ডেমোক্রেটিক ও রিপাবলিকান উভয় দলের সিনেটররা প্রচারণায় ব্যস্ত হয়ে যাওয়ায় সহসাই বেকারভাতা পাওয়ার সম্ভাবনা নেই বাসিন্দাদের। 

ন্যান্সি পেলোসির ডেপুটি চীফ ড্রিউ হ্যামিল জানিয়েছেন, বেকারভাতার প্রক্রিয়ার বিষয়ে বিশদ আলোচনা হলেও অর্থের পরিমাণ নির্ধারণে ব্যর্থ হয়েছেন কংগ্রেস। 

এদিকে হোয়াইট হাউজের মুখপাত্র কাইলেঘ ম্যাকইনানি বলেছেন, ডেমোক্রেটিকদের এই প্রস্তাব মোটেও বাস্তবিক নয়। এইজন্য ডেমোক্র্যাটদের এই প্রস্তাবে রাজি হওয়া সম্ভব হয়নি। 



এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত