আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ট্রাম্পের প্রকৃত শারীরিক অবস্থা গোপন করা হয়েছে!

ট্রাম্পের প্রকৃত শারীরিক অবস্থা গোপন করা হয়েছে!

ছবি: এলএবাংলাটাইমস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ওয়াশিংটন সেনা হাসপাতালে ভর্তি গত দুইদিন ধরে। ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত চিকিৎসক ড. দিন কোলনি জানিয়েছিলেন, ট্রাম্পের অবস্থা গুরুতর নয় মোটেও, এমনকি তেমন কোনো শারীরিক উপসর্গও নেই ট্রাম্পের। ট্রাম্প নিজেও সম্প্রতি এক ভিডিওবার্তায় জানিয়েছিলেন, তিনি যথেষ্ট সুস্থ রয়েছেন। 

তবে মিডিয়াপাড়ায় খবর এসেছিলো, ট্রাম্পের শারীরিক অবস্থা তেমন স্থিতিশীল নয়, বরং হাসপাতালে ভর্তির পর থেকেই অক্সিজেন সাপোর্টে ছিলেন ট্রাম্প। এই কানাঘুষাকে সত্য বলে স্বীকার করেছেন হোয়াইট হাউজের চীফ অব স্টাফ। 

হোয়াইট হাউজের চীফ অব স্টাফ মার্ক মিয়াডোস জানিয়েছেন, ট্রাম্পের প্রকৃত শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমের কাছে তথ্য লুকানো হয়েছে। প্রকৃতপক্ষে ট্রাম্পের শারীরিক অবস্থা যতোটা প্রকাশ পেয়েছে, তার থেকে বেশি খারাপ। 

মার্ক মিয়াডোস গণমাধ্যমকে দেওয়া এক ইন্টারভিউ এ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। তাঁর জ্বর নেই, অক্সিজেনের ঘাটতিও নেই দেহে। কিন্তু শুরুতে ডোনাল্ড ট্রাম্পের অবস্থা মোটেও স্থিতিশীল ছিলো না। এই বিষয়ে গণমাধ্যমের কাছে তথ্য লুকানো হয়েছে। 

এর আগে শুক্রবার হোয়াইট হাউজ কর্তৃপক্ষ জানিয়েছিলো, প্রেসিডেন্ট ট্রাম্পের 'মাইল্ড সিম্পটম (হালকা উপসর্গ)' দেখা দিয়েছে, এছাড়া উনার আর কোনো শারীরিক সমস্যা নেই। 

পরবর্তীতে ওয়াল্টার রিড হাসপাতালের ডাক্তার ও জন হপকিন্স ইউনিভার্সিটির বিশেষজ্ঞদের পরামর্শে ডোনাল্ড ট্রাম্পকে ওয়াশিংটনের সেনা হাসপাতালে ভর্তি করা হয়। 

চীফ অব স্টাফ মার্ক মিয়াডোস জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের শারীরিক অবস্থার খুব দ্রুত উন্নতি হয়েছে। তিনি স্বাভাবিকভাবে হাঁটাচালা করতে পারছেন। 


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত