আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

টিকটক ব্যান করে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের নীতি লংঘন করেছে ইউএস: চীন

টিকটক ব্যান করে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের নীতি লংঘন করেছে ইউএস: চীন

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটক ও ম্যাসেজিং এপ উইচ্যাট ব্যান করে আন্তর্জাতিক বানিজ্য নীতিমালার লংঘন করেছে বলে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কাছে অভিযোগ করেছে চীন। 

ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মিটিং এ চীনের প্রতিনিধি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রে টিকটক ও উইচ্যাট বন্ধ করে আন্তর্জাতিক বানিজ্য নীতি লংঘন করেছে। পাশাপাশি আন্তর্জাতিক ব্যবসায়িক সংগঠনের মূল নীতির তোয়াক্কাও করেনি যুক্তরাষ্ট্র। 

সম্প্রতি চীনের কাছে যুক্তরাষ্ট্রের নাগরিকদের তথ্য পাচারের অভিযোগে টিকটক নিষিদ্ধের ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। টিকটক এপ এর পেরেন্ট প্রতিষ্ঠান বাইটড্যান্সে যুক্তরাষ্ট্র সরকার জানায়, যুক্তরাষ্ট্র থেকে ব্যবসা গুটিয়ে চলে যেতে হবে অথবা দেশের কোনো প্রতিষ্ঠানের কাছে যুক্তরাষ্ট্রের ব্যবসা বিক্রি করে দিতে হবে। এই ঘোষণার পর নতুনভাবে যুক্তরাষ্ট্রে এপটি ডাউনলোড বন্ধ করে দেওয়া হয়েছিলো। যদিও পরবর্তীতে এই অধ্যাদেশ বাতিল করে দেয় আদালত। 
মিটিং এ চীন এর প্রতিনিধি দাবি করেন, যুক্তরাষ্ট্র নাগরিকদের তথ্য পাচারের অভিযোগের স্বপক্ষে কোনো যুক্তি দেখাতে পারেনি। ফলে দেশটিতে টিকটক ও উইচ্যাট ব্যান করে আন্তর্জাতিক বানিজ্যের নীতি লংঘন করেছে৷ 

অপরদিকে এই দাবিকে উড়িয়ে দিয়ে ইউএস প্রতিনিধি দাবি করেন, যুক্তরাষ্ট্র মূলত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য পাচার রোধ করতেই এপস দুইটিকে ব্যান করেছিলো। এর আগেও চীন বিভিন্ন সময় যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ তথ্য হাতিয়ে নিতে চেষ্টা চালিয়েছে। ফলে যুক্তরাষ্ট্রে এপস দুইটি ব্যান করা অবশ্যই যুক্তিযুক্ত ছিলো। 

ধারণা করা হচ্ছে, চীন 'জেনেভা বডি' অনুযায়ী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবসায়িক নীতিমালা ভঙ্গের আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করতে পারেন। 

এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত