আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

হাসপাতাল থেকে হোয়াইট হাউজে ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প

হাসপাতাল থেকে হোয়াইট হাউজে ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প

ছবি: এলএবাংলাটাইমস

ওয়াশিংটনের সেনা হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে ফিরেছেন। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় বিতর্কিত এই সিদ্ধান্ত বাস্তবায়ন করে হোয়াইট হাউজে ফিরে আসেন। ট্রাম্প আরো জানান, খুব দ্রুতই নির্বাচনী প্রচারণায় ফিরবেন ট্রাম্প। 

হোয়াইট হাউজে ফিরেই মুখের মাস্ক নাটকীয় ভঙ্গিতে খুলে ফেলেন ট্রাম্প। সেইসাথে ভিডিও বার্তায় সমর্থকদের উদ্দেশ্য করে ট্রাম্প আরো বলেন, করোনাভাইরাসকে মোটেও ভয় পাওয়ার কিছু নেই। 

ট্রাম্পের এই বিবৃতির পরপরই দেশজুড়ে আবারো সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রেই ২ লাখ ১০ হাজার মানুষের প্রাণ কেড়ে নেওয়া এই মহামারি ভাইরাসটিকে তুচ্ছতাচ্ছিল্য করায় ট্রাম্পের তীব্র সমালোচনা করছেন নেটিজেনরা। তারা বলছেন, প্রাণনাশক এই ভাইরাসটি নিয়ে ট্রাম্পের এমন মন্তব্য কাণ্ডজ্ঞানহীন। 

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে করোনা যোদ্ধা দাবি করে হোয়াইট হাউজে ফেরার এক ঘণ্টা পরের ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, 'আমাদের কাজে ফিরতে হবে এবং আমরা খুব দ্রুতই কাজে ফিরবো। একজন নেতা হিসেবে এটি আমার করতেই হবে, যদিও এটাতে কিঞ্চিৎ ঝুঁকি রয়েছে'।

এর আগে ট্রাম্পের চিকিৎসকেরা জানিয়েছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এখনো পুরোপুরি আশংকামুক্ত নয়। তবে ট্রাম্প ভিডিও বার্তায় বলেন, 'আমি যা করছি, অন্য কোনো নেতা এটি করবে না৷ ঝুঁকি থাকা সত্ত্বেও আমি কাজ করে যাবো'। 

প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত উপদেষ্টাদের মতামত অগ্রাহ্য করেই ট্রাম্প হোয়াইট হাউজে ফিরে এলেন। উপদেষ্টারা ট্রাম্পকে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে আরো কিছুদিন ভর্তি থাকতে পরামর্শ দিয়েছিলেন। 
তবে ট্রাম্প বলেন, 'আমি এখন সুস্থ। তাছাড়া করোনায় আক্রান্ত হওয়ায় আমার ইমিউন সিস্টেমও গড়ে উঠেছে। ভাইরাসটিকে আপনার জীবন শাসন করতে দেওয়া যাবে না। বরং এটি থেকে বের হয়ে আসতে হবে'।

এদিকে, হোয়াইট হাউজে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। গতকাল হোয়াইট হাউজের প্রেস সচিব কইলেঘ মসোন্যানী সর্বশেষ করোনায় আক্রান্ত হোন। ধারণা করা হচ্ছে, হোয়াইট হাউজে সংক্রমণ আরো বাড়বে। 

ট্রাম্পের ব্যক্তিগত চিকিৎসক নেভি কমাণ্ডার সিন কোনলি জানান, ট্রাম্পের শারীরিক অবস্থা স্থিতীশীল বিধায় প্রেসিডেন্টকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এটিকে নিয়ে সমালোচনার কিছু নেই। 


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত