আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

নিউইয়র্ক আর ঢাকায় বসে ৭০ লাখ ডলার হাতিয়েছেন দুই ভাই

নিউইয়র্ক আর ঢাকায় বসে ৭০ লাখ ডলার হাতিয়েছেন দুই ভাই

ছবিঃ এলএবাংলাটাইমস

দুই ভাই নূর নবী চৌধুরী (৫৬) ও মোহাম্মদ রহমান (৩৬)। নূর নবী থাকেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের চিকতোয়াগায়, আর রহমান থাকেন ঢাকায়। দুই ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, পরিচয় গোপন করে বেআইনি লাইভ স্ট্রিম (ডিজিটাল সম্প্রচার) চালিয়ে গ্রাহকদের কাছ থেকে তাঁরা ৭০ লাখ ডলার হাতিয়ে নিয়েছেন।

এ জন্য আইনি লড়াইয়ের মুখোমুখি হতে হয়েছে নূর নবী ও মোহাম্মদ রহমানকে। যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হয়েছেন নূর নবী। নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতে চলছে বিচার। স্থানীয় সময় গত মঙ্গলবার মার্কিন বিচার বিভাগের পাবলিক অ্যাফেয়ার্স দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এই দুই ভাই অবৈধভাবে এমন একটি ডিজিটাল সম্প্রচার পরিষেবা পরিচালনা করতেন, যেখানে গ্রাহকেরা নির্দিষ্ট অর্থের বিনিময়ে আধেয় (কনটেন্ট) দেখার সুযোগ পেতেন। বিশেষত সরাসরি খেলা দেখা ও টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো দেখতে পেতেন। কোনো কোনো আধেয় ছিল মেধাস্বত্বের বা কপিরাইটের আওতাধীন। এসব আধেয় সম্প্রচার করা হতো প্রকৃত কপিরাইট মালিকদের অনুমতি ছাড়াই।

আদালতের নথিতে দেখা গেছে, নূর নবী চৌধুরী ও তাঁর ভাই মোহাম্মদ রহমান কয়েক বছর ধরে এই অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। ‘২৪৭ টিভি স্ট্রিম’ নামের ডিজিটাল সম্প্রচার পরিষেবার মাধ্যমে দুই ভাই গ্রাহকদের কাছ থেকে ৭০ লাখ ডলারের বেশি সাবস্ক্রিপশন ফি নিয়েছেন।

অনুমান করা হচ্ছে, দুই ভাইয়ের এই কর্মকাণ্ডের কারণে প্রকৃত মালিকদের ১০ কোটি ডলারের বেশি ক্ষতি হয়েছে। আর এই কর্মকাণ্ডের জন্য তাঁরা নিজেদের পরিচয় গোপন করে অন্য একজনের পরিচয় ব্যবহার করেছেন।

মার্কিন বিচার বিভাগের ফৌজদারি শাখার প্রধান ও প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল নিকোল এম আর্জেন্টিয়েরি বলেন, ‘অভিযুক্ত দুই ভাই অনুমোদন ছাড়াই অন্যের কপিরাইট আধেয় নিজেদের প্ল্যাটফর্মে প্রচার করেছেন। এভাবে তাঁরা বৈধ ব্যক্তিদের কোটি কোটি ডলারের অর্থনৈতিক ক্ষতি করেছেন।’

এরই মধ্যে নূর নবী চৌধুরী গ্রেপ্তার হয়েছেন। মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে। আর মোহাম্মদ রহমানের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে দুই ভাইয়ের প্রত্যেকের ২ থেকে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড (বিভিন্ন অভিযোগ প্রমাণসাপেক্ষে) হতে পারে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত