আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

নিউইয়র্ক রাজ্য পার্লামেন্টে ‘বাংলাদেশ ডে’ পালিত

নিউইয়র্ক রাজ্য পার্লামেন্টে ‘বাংলাদেশ ডে’ পালিত

মার্চকে ‘বাংলাদেশ হেরিটেজ মান্থ’ ঘোষণা

ষষ্ঠবারের মত নিউইয়র্ক অঙ্গরাজ্য পার্লামেন্টের উভয় কক্ষে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অধিবেশন বসলো। এবারের অধিবেশনে পুরো মার্চ মাসকেই ‘বাংলাদেশী হেরিটেজ মান্থ’ হিসেবে ঘোষণার পাশাপাশি ২৬ মার্চকে ‘বাংলাদেশ ডে’ হিসেবে রেজ্যুলেশন করা হয়। 

নিউইয়র্ক সিটিসহ বিভিন্ন স্থান থেকে জড়ো হওয়া প্রবাসী বাঙালিদের বিশেষভাবে অভ্যর্থনা জানানো হয় সিনেট ও এ্যাসেম্বলী হলে। মার্কিন মুল্লুকে বাংলাদেশ ও বাঙালিদের বিশেষ সম্মান জানানোর এ অনুষ্ঠান ২৮ মার্চ মঙ্গলবার নিউইয়র্কের রাজধানী আলবেনীতে অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক সিটি থেকে দেড়শত মাইল দূর আলবেনীর এ অনুষ্ঠানে শতাধিক প্রবাসী বাংলাদেশী অংশ নেন।



বাঙালিদের অকৃত্রিম বন্ধু হিসেবে পরিচিত স্টেট সিনেটর রুবিন দিয়াজ এবং স্টেট এ্যাসেম্বলীম্যান লুইস সেপুলভেদারের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হলেও ৪ সিনেটর বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষাপট উপস্থাপন করেন। এ সময় তারা উল্লেখ করেন, মায়ের ভাষার অধিকার রক্ষার আন্দোলনের মধ্য দিয়ে বাঙালিরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। একাত্তরের ২৫ মার্চ পাক হানাদারদের বর্বরতা ও নৃশংসতার তথ্যও বাদ যায়নি এ সময়। সেই যুদ্ধে শহীদদের প্রতিও গভীর শ্রদ্ধা জানায় অঙ্গরাজ্য পার্লামেন্ট।

পবিত্র কোরআন  থেকে তেলাওয়াতের পর দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ৬ বিশিষ্ট বাংলাদেশীকে অঙ্গরাজ্য পার্লামেন্ট থেকে ‘প্রক্লেমশন’ প্রদান করা হয়। সমাজকর্মে বিশেষ অবদানের পাশাপাশি মার্কিন মুল্লুকে বাঙালি সংস্কৃতির লালন ও বিকাশে নিরন্তরভাবে সক্রিয় থাকায় এ ‘প্রক্লেমেশন’ প্রদান করা হয় কম্যুনিটি লিডার মোহাম্মদ এন মজুমদার, সমাজকর্মে  ‘পিপল এ্যান টেক ইন্সটিটিউট অব টেকনোলজি’র প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী ইঞ্জিনিয়ার আবু হানিফকে। 

স্টেট সিনেটর রুবিন দিয়াজ এবং এ্যাসেম্বলীম্যান লেুইস সেপুলভেদা এসব প্রক্লেমেশন হস্তান্তর করেন বিপুল করতালির মধ্যে। অপর ৪ বাংলাদেশী হচ্ছেন মোবাশ্বর হাশমী, সালেহউদ্দিন, মাহবুব আলম এবং ইঞ্জিনিয়ার এম এ  খালেক। এছাড়া, বাংলা ভাষা, সংস্কৃতির আদলে প্রবাসে বিভিন্নভাবে সক্রিয় থাকা ১৩টি সংগঠনকেও সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে গত ৬ বছর যাবত এমন আয়োজন করার জন্যে অনুষ্ঠানে নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল শামীম আহসান অঙ্গরাজ্য পার্লামেন্টের সকল নির্বাচিত জনপ্রতিনিধির প্রতি গভীর কৃতজ্ঞতা জানান । 


এলএবাংলাটাইমস/এনওয়াই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত