আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

নিউইয়র্কে হত্যার দায়ে বাংলাদেশি যুবকের ২৫ বছরের কারাদণ্ড

নিউইয়র্কে হত্যার দায়ে বাংলাদেশি যুবকের ২৫ বছরের কারাদণ্ড

নিউইয়র্কে হত্যার দায়ে এক বাংলাদেশি যুবককে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। হত্যা কাণ্ডের শিকার ঐ বাংলাদেশি ব্যবসায়ীর নাম মহিউদ্দিন মাহমুদ দুলালকে (৫৭)। তাকে গলা কেটে হত্যা করা হয়।  

গত বৃহস্পতিবার ব্রুকলীন সুপ্রিম কোর্টে বিচারপতি নীল ফিরেটোগ এ রায় প্রদান করেন। এসময় আসামি মোহাম্মদ রাসেল সিদ্দিকীকে (৩০) আদালতে উপস্থিত ছিল।


রাসেল আদালতকে জানায়, গ্রেপ্তারের পর থেকে বিচারের শেষদিন পর্যন্ত রাসেল নিজের দোষ স্বীকার করে। এমন নৃশংসতায় দ্বিতীয় কোনো ব্যক্তি জড়িত ছিল না বলেও সে উল্লেখ করে।

রায়ের পর ব্রুকলীনের ডিস্ট্রিক্ট এটর্নী (ভারপ্রাপ্ত) এরিক গঞ্জালেজ গণমাধ্যমকে জানান, রাসেল কান্ডজ্ঞানহীন কাজ করেছে। কারাদণ্ডের মেয়াদ শেষে রাসেলকে আরো ৫ বছর কর্তৃপক্ষের কঠোর নজরদারিতে থাকতে হবে।

মামলার রায়ের সময় দুলালের শিশু সন্তানসহ দ্বিতীয় স্ত্রী আফরোজা বেগম কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

রাসেল বরাবরই আদালতে একই কথা জানিয়েছিল, সময় মতো ভাড়া পরিশোধ করতে পারিনি বলে সব সময় দুলাল আমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করতেন। এটি সহ্য হয়নি। সেজন্যেই তাকে আমি হত্যা করেছি।

প্রসঙ্গত, ২০১৪ সালের ৬ জানুয়ারি সন্ধ্যায় বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলীনের চার্চ-ম্যাকডোনাল্ডে ধারালো তলোয়ার দিয়ে দুলালকে হত্যা করা হয়। সন্দ্বীপের সন্তান দুলালের ভাড়াটে ছিল রাসেল। রাসেলের বাড়ি নোয়াখালী। সে দুলালের ব্যবসা প্রতিষ্ঠানের বেসমেন্টে থাকত। সেখানেই দুলালকে হত্যা করে রাসেল বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে ঘটনার দুইদিন পর নিউইয়র্ক পুলিশ তাকে জেএফকে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করে।

এলএবাংলাটাইমস/এনওয়াই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত