আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

টাইম পারসন অব দ্য ইয়ার`র সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

টাইম পারসন অব দ্য ইয়ার`র সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিন ২০১৭ সালের পারসন অব দ্য ইয়ার-এর জন্য মনোনীত ব্যক্তিদের মধ্য থেকে দশজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার সকালে মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসি’র টুডে অনুষ্ঠানে এই দশজনের নাম প্রকাশ করা হয়।

১৯৭২ সাল থেকেই টাইম ম্যাগাজিন পারসন অব দ্য ইয়ার খেতাব ঘোষণা করে আসছে। এর মধ্য দিয়ে বছরজুড়ে সংবাদমাধ্যমে সবচেয়ে প্রভাবশালী, ভালো বা খারাপ ব্যক্তি নির্বাচন করে টাইম।

২০১৭ সালের পারসন অব দ্য ইয়ার ঘোষণা করা হবে বুধবার যুক্তরাষ্ট্রের সময় সকাল সাতটায়।

বর্ণের ক্রমানুসারে এ বছরের সংক্ষিপ্ত তালিকায় থাকা ব্যক্তিরা হলেন-
১। অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেফ বেজস। তিনি এ বছর বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত হয়েছে।

২। ড্রিমার্স- বৈধ কাগজপত্রহীন কয়েক হাজার অভিবাসী। যাদেরকে যুক্তরাষ্ট্রে নিয়ে এসেছেন তাদের বাবা-মা। ট্রাম্প প্রশাসন ওবামা আমলের নীতি বাতিল করায় এই সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছে।

৩। ‘ওয়ান্ডার উইম্যান’ চলচ্চিত্রের পরিচালক প্যাটি জেনকিন্স। প্রথম নারী পরিচালক হিসেবে মুক্তির প্রথম সপ্তাহেই ছবিটি ১০০ মিলিয়ন ডলার আয় করেছে।

৪। যুক্তরাষ্ট্রের মানুষের মনে পারমাণবিক যুদ্ধের আতঙ্ক ঢুকিয়েছেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। একাধিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গেও উত্তেজনাপূর্ণ বাকযুদ্ধে জড়িয়েছেন কিম। ট্রাম্প তাকে রকেট ম্যান বলে ব্যাঙ্গ করেছেন।

৫। সান ফ্রান্সিসকো ফুটবল টিমের কোয়ার্টার ব্যাক কলিন কায়োপারনিক ট্রাম্প প্রশাসনের বর্ণবাদের বিরোধিতা করে সারা বছর আলোচনায় ছিলেন। খেলার শুরুতে জাতীয় সংগীত গাওয়ার সময় না দাঁড়িয়ে হাঁটু গেড়ে তিনি প্রতিবাদ জানান। ট্রাম্পের সমালোচনার মুখে এই প্রতিবাদ বছরজুড়েই বাড়তে থাকে।

৬। যৌন নিপীড়ন ও হয়রানির ঘটনা প্রকাশ করতে নারীদের উৎসাহিত করতে শুরু হওয়া #মিটু মুভমেন্ট রয়েছে সংক্ষিপ্ত তালিকায়। হলিউড প্রযোজক হার্ভে উইনস্টেইনসহ অনেক চলচ্চিত্র, সংবাদমাধ্যম ও রাজনীতিকদের বিরুদ্ধে যৌন নিপীড়নের ঘটনা সামনে আসে।

৭। মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের তদন্তের দায়িত্বে থাকা স্পেশাল প্রসিকিউটর রবার্ট মুয়েলার ট্রাম্পের প্রচারণা শিবিরের চার কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। এফবিআই প্রধান জেমস কোমিকে বরখাস্তের পর মুয়েলারকে দায়িত্ব দেওয়া হয়।

৮। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশটিতে তথাকথিত দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনা করেছেন। এই অভিযানে বেশ কয়েকজন প্রিন্স, সাবেক ও বর্তমান মন্ত্রীসহ প্রায় পাঁচ শতাধিক ব্যক্তিকে আটক করা হয়।

৯। ২০১৬ সালের পারসন অব দ্য ইয়ার নির্বাচিত হওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এবারের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম বছরেই বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন।

১০। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্বিতীয়বারের মতো আরও পাঁচ বছরের ক্ষমতা পেয়েছেন। তার পরিকল্পনা আদর্শিক চিন্তাধারা হিসেবে চীনের কমিউনিস্ট পার্টির গঠনতন্ত্রে যুক্ত করা হয়েছে। এর মধ্য দিয়ে চীনে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হয়েছেন।

এলএবাংলাটাইমস/এনওয়াই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত