আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ওয়ানডে থেকে অবসরে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরিয়ান ও’ব্রায়ান

ওয়ানডে থেকে অবসরে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরিয়ান ও’ব্রায়ান

২০১১ সালের বিশ্বকাপে তাক লাগিয়েছিলেন আইরিশ তারকা কেভিন ও’ব্রায়ান। ওয়ানডে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন তিনি। এবার সেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন আয়ারল্যান্ডের এই তারকা ক্রিকেটার। এখন থেকে শুধু টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাবেন ও’ব্রায়ান।

ওয়ানডে ক্রিকেট থেকে ও’ব্রায়ানের অবসরের খবরটি নিশ্চিত করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। অবসরের ঘোষণার বিবৃতিতে ও’ব্রায়ান বলেন, ‘আয়ারল্যান্ডের হয়ে ১৫ বছর খেলার পর আমার মনে হয়েছে, এখনই সঠিক সময় সরে দাঁড়ানোর এবং ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়ার। দেশের হয়ে ১৫৩ ম্যাচে প্রতিনিধিত্ব করা দারুণ সম্মান ও সৌভাগ্যের। এই স্মৃতি সারা জীবন মনে থাকবে।’

এরপর অবসরের সিদ্ধান্ত নিয়ে আইরিশ তারকা বলেন, ‘এটা সহজ সিদ্ধান্ত ছিল না। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায়, আমার মনে হয় না, অতীতের মতো আমি ওয়ানডে দলে ভূমিকা রাখতে পারব। ওয়ানডে সংস্করণের প্রতি তাড়না ও ভালোবাসা আগের মতো নেই।’

২০১১ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়েছিলেন ও’ব্রায়ান। ওই ম্যাচে ইংল্যান্ডের দেওয়া ৩২৭ রান তাড়া করে জিতেছিল আইরিশরা। ওই ম্যাচের জয়ের নায়ক ছিলেন ও’ব্রায়ানই। দ্রুত টপ অর্ডারদের হারিয়ে ধুঁকতে থাকা আইরিশদের হাল ধরেন তিনি। মাত্র ৫০ বলে সেঞ্চুরি করেন তিনি। যেটা এখনও বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি। ম্যাচটিতে ৬৩ বলে ১১৩ রান করেন ও’ব্রায়ান।

ওয়ানডেতে ও’ব্রায়ান দেশের হয়ে সর্বোচ্চ ১৫৩ টি ম্যাচ খেলেন। যার মধ্যে দুটি সেঞ্চুরি ও ১৮টি হাফসেঞ্চুরি আছে। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে ৩২ দশমিক ৬৮ গড়ে ১১৪টি উইকেট নিয়েছেন তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত